এনপিআরে কোনও কাগজ দেখতে চাওয়া হবে না, আশ্বস্ত করল কেন্দ্র সরকার

দেশে জনগণনার আগে এনপিআর করার কথা বলেছে মোদী সরকার। এর বিরোধিতায় সরব হয়েছিল বিরোধীরা।

দেশে জনগণনার আগে এনপিআর করার কথা বলেছে নরেন্দ্র মোদী সরকার। এর বিরোধিতায় সরব হয়েছিল বিরোধীরা। যদিও মোদী সরকার প্রথম থেকেই দাবি করেছে এনপিআরের জন্য কোনও কাগজ দেখাতে হবে না। কারণ বিরোধীদের অভিযোগ ছিল এনপিআরের আড়ালে এনআরসি করাতে চাইছে মোদী সরকার। তাই আবারও কেন্দ্র সুনিশ্চিত করে জানাল এনপিআরের জন্য কোনও কাগজ লাগবে না।

কাগজ লাগবে না এনপিআরে

কাগজ লাগবে না এনপিআরে

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে আবারও এনপিআর নিয়ে দেশবাসীকে আশ্বস্ত করা হল। এনপিআরের জন্য কোনও কাগজের প্রয়োজন হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী নিত্যানন্দ রাই। এনপিআরে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন সরকারি আধিকারিকরা। তবে কোনও তথ্যের জন্য কোনও কাগজ দেখাতে হবে না। এনপিআরে নাগরিকত্ব নিয়ে কোনও আশঙ্কার কারণ নেই বলে জানানো হয়েছে।

বিরোধীদের অভিযোগ

বিরোধীদের অভিযোগ

এনপিআরের আড়ালে এনআরসি কার্যকর করতে চাইছে মোদী সরকার। যদিও আজই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে গোটা দেশে এনআরসি করার কোনও পরিকল্পনা সরকারের নেই। ২০১০ সালে প্রথম এনপিআর হয়েছিল। তার পরে হয় ২০১৫ সালে। এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে এনপিআর হবে গোটা দেশে।

এনপিআরের বিরোধিতায় অবিজেপি রাজ্যগুলি

এনপিআরের বিরোধিতায় অবিজেপি রাজ্যগুলি

মোদী সরকার এনপিআর ঘোষণা করার পরেই তার বিরোধিতা শুরু করেছে অবিজেপি রাজ্যগুলি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবার আগে এনপিআরের বিরোধিতায় সরব হয়েছে। তিনি রাজ্যে এনপিআর করবেন না বলে ঘোষণা করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+