দীপাবলির বাজার কি এবার মন্দায় দৌড়চ্ছে! কেমন পরিস্থিতি 'মল'গুলির
দীপাবলীর বাজার এই বছর সেভাবে চাঙ্গা দেখাচ্ছে না। এই মরশুমে জিনিসের ন্যূনতম সহযোগী মূল্যের বৃদ্ধি সত্ত্বেও গ্রামের বাজার থেকে 'চাহিদা'র পরিমাণ বাড়ার আশায় ছিলেন ব্যবসায়ীরা।
দীপাবলীর বাজার এই বছর সেভাবে চাঙ্গা দেখাচ্ছে না। এই মরশুমে জিনিসের ন্যূনতম সহযোগী মূল্যের বৃদ্ধি সত্ত্বেও গ্রামের বাজার থেকে 'চাহিদা'র পরিমাণ বাড়ার আশায় ছিলেন ব্যবসায়ীরা। কিন্তু সেই আশায় জল ঢেলেছে এবছরে দেশের বিভিন্ন অংশের বর্ষা, আর চাষাবাদের ক্ষতি। ফলে দীপাবলীর বাজার কার্যত মন্দার দিকেই এগিয়ে চলেছে।

ন্যূনতম সহযোগী মূল্য়ের বৃদ্ধির পরও কিছুটা আশা ছিল চাহিদার বাজার চাঙ্গা হওয়ার। কিন্তু তাতে সমস্যা আরও খানিকটা বাড়িয়ে দিয়েছে কৃষজাত পণ্য। কৃষিজাত পণ্যের সঙ্গে জড়িত বাজার এবছর ব্যাপক মন্দার সম্মুখীন। ফলে চাহিদা যোগানের ভারসাম্যে তার কুপ্রভাব পরিলক্ষিত হচ্ছে। গ্রামের দিক থেকে অন্যান্য বারের চাহিদা ভালো থাকলেও, এবছর শহুরে বাজারেও মন্দা। শহুরে গ্রাহকরা অন্যান্যবার দীপাবলিতে যেভাবে অটোমোবাইল সংক্রান্ত জিনিসপত্র কেনেন , সেই চাহিদার বৃদ্ধির কোনও লক্ষণই এবছর দেখা যাচ্ছে না। চাহিদা কমে যাওয়াতে এবছর দীপাবলির বাজারে ব্যাপক নেতিবাচক প্রভাব পড়েছে।
অনেক মার্কেট বিশেষজ্ঞই বলছেন, দীপাবলির পাইকারী বাজারেও এবার ধস দেখা যাচ্ছে। গাড়ির চাহিদাতেও আশ্চর্যজনক ঘাটতি দেখা যাচ্ছে। ই-কমার্স মার্কেটে চাহিদার কমতি একটি বড় ভূমিকা পালন করছে এক্ষেত্রে। বিভিন্ন মল-এর শোরুম গুলিতে আলোর রোশনাই বা অফারের ব্যানার থাকলেও সেভাবে ভিড় চোখে পড়ছে না। তবে এই সমস্ত সমস্যা সত্ত্বেও আশাবাদী ব্যবসায়ীরা। আর আশাতেই দিন গুনছেন পাইকারী থেকে ই কমার্সের সঙ্গে জড়িতরা।
-
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, 'আমরা উদ্ধার করেছি', সগর্বে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
'সবকিছু উড়িয়ে দেব', মঙ্গলবারের ডেডলাইন শেষের আগেই ইরানকে ফের চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের -
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী -
ঋষভ পন্থের ব্যাটে প্রথম জয় পেল লখনউ, ফের হারল হায়দরাবাদ -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের











Click it and Unblock the Notifications