দ্বিতীয় করোনা ওয়েভে গঙ্গায় কোভিড মৃতদেহ ফেলার তথ্য নেই , সংসদে স্পষ্ট দাবি কেন্দ্রের

দ্বিতীয় করোনা ওয়েভে গঙ্গায় দেহ ভাসানোর তথ্য নেই, সংসদে স্পষ্ট দাবি কেন্দ্রের

‌গত বছর করোনার দ্বিতীয় ওয়েভের সময় উত্তরপ্রদেশে ও বিহারে গঙ্গায় শতাধিক দেহ ভেসে উঠতে দেখা যায়। সেই সময় আতঙ্ক ছড়িয়েছিল যে এই দেহগুলি কোভিড রোগীদের। যদিও এ নিয়ে দুই রাজ্যের সরকারই সেভাবে কোনও পদক্ষেপ করেনি। সোমবার কেন্দ্র সরকারের পক্ষ থেকে সংসদে জানানো হয়েছে যে মারণ করোনা ভাইরাসের দ্বিতীয় ওয়েভের সময় গঙ্গায় কোনও কোভিড-১৯ রোগীর দেহ ভাসানোর তথ্য তাদের কাছে নেই।

তৃণমূলের পক্ষ থেকে প্রশ্ন করা হয়

তৃণমূলের পক্ষ থেকে প্রশ্ন করা হয়

প্রসঙ্গত, তৃণমূলের সাংসদ ডেরেক ও'‌ ব্রায়েন জলশক্তি মন্ত্রকের কেন্দ্রীয় প্রতিমন্ত্রীকে জিজ্ঞাসা করেন যে গঙ্গায় কতজন কোভিড রোগীর দেহ ফেলা হয়েছে। এরপরই কেন্দ্রের পক্ষ থেকে এই উত্তর আসে। তৃণমূলের নেতা এগুলিকে অপসারণ করতে এবং কোভিড-১৯ প্রোটোকল অনুসারে তাদের নিষ্পত্তি করার জন্য কী ব্যবস্থা নেওয়া হয়েছে তাও জিজ্ঞাসা করেছিলেন।

বিরোধীদের মধ্যে কেন্দ্রের জবাব ক্ষোভ সৃষ্টি করবে

বিরোধীদের মধ্যে কেন্দ্রের জবাব ক্ষোভ সৃষ্টি করবে

তবে কেন্দ্রের পক্ষ থেকে দেওয়া এই বিবৃতি বিরোধীদের কাছ থেকে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করবে বলে আশা করা হচ্ছে। এর আগেও দ্বিতীয় কোভিড ওয়েভে অক্সিজেনের ঘাটতিতে কারোর মৃত্যুর তথ্য নেই, কেন্দ্রের এই মন্তব্যেও তীব্র সমালোচনার ঝড় উঠেছিল।

গঙ্গায় ভেসে ওঠে একাধিক দেহ

গঙ্গায় ভেসে ওঠে একাধিক দেহ

গত বছর করোনা ভাইরাসের দ্বিতীয় ওয়েভের সময় এপ্রিল-মে মাসে একাধিক দেহ, গঙ্গায় ভেসে উঠতে দেখা যায়। এই দেহগুলি কোভিগ রোগীদের বলে আশঙ্কা করা হয়। যা নিয়ে রাজ্য-রাজনীতি তোলপাড় হয়ে যায়। এর আগে জাতীয় নির্মল গঙ্গা মিশন (‌এনএমসিজি)‌-এর পক্ষ থেকে উত্তরপ্রদেশ সরকারের কাছ থেকে এ বিষয়ে বিস্তারিত তথ্য চাওয়া হয়। অন্যদিকে, কংগ্রেস নেতা প্রিয়াঙ্কা গান্ধীও এই ইস্যুতে হাইকোর্টের বিচারপতির নেতৃত্বে বিচারবিভাগীয় তদন্তের দাবি জানিয়েছিলেন। তিনি বলেছিলেন যে যেটাই ঘটে থাকুক না কেন তা অমানবিক ও অপরাধপ্রবণ। সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবও উত্তরপ্রদেশ সরকারকে তার জনগণের কাছে জবাব দেওয়ার জন্য চাপ দেওয়া হয়েছিল। তিনি বলেছিলেন, ‘গঙ্গায় ভাসমান মৃতদেহগুলো পরিসংখ্যান নয়, এরা কারো বাবা, মা, ভাই, বোন। যা ঘটেছে তা আপনাকে আপনার মনকে নাড়িয়ে দেয়।'

তদন্তের নির্দেশ দিয়েছিল কেন্দ্র

তদন্তের নির্দেশ দিয়েছিল কেন্দ্র

প্রসঙ্গত, বিহারের বক্সার ও উত্তরপ্রদেশের গাজিপুরের গঙ্গায় একাধিক লাশ ভেসে ওঠে। এই ঘটনা স্থানীয় মানুষের মধ্যে করোনা আতঙ্ককে দ্বিগুণ বাড়িয়ে দেয়। গঙ্গার জল দূষণ নিয়েও সেই সময় প্রশ্ন ওঠে। গত বছর এই ঘটনা ঘটার ছবি ও ভিডিও নেট মাধ্যমে ভাইরাল হতেই নড়েচড়ে বসে কেন্দ্র। সেই ঘটনায় ১৪ দিনের মধ্যে রিপোর্টও তলব করে কেন্দ্র‌। কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছিল যে জাতীয় নির্মল গঙ্গা মিশন ও স্থানীয় জেলা প্রশাসন মিলে ঐ দেহগুলি কোথা থেকে এল, কারা এভাবে তাঁদের সৎকার করল তা ব্যবস্থা নিয়ে খতিয়ে দেখা হবে। তারপর কেন্দ্রের এই জবাব বিরোধীরা যে মোটেও ভালোভাবে নেবে না তা আর বলার অপেক্ষা রাখে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+