আপনার কাছে কি এখনও বাতিল পুরনো নোট আছে, তাহলেও আর চিন্তার কিছু নেই
বাতিল হওয়ার পরেও যদি কারও কাছে পুরনো নোট থেকে থাকে, তাহলে তা শাস্তিযোগ্য নয়, সুপ্রিমকোর্টে একটি জনস্বার্থ মামলার শুনানিতে এমনটাই জানাল কেন্দ্রীয় সরকার
বাতিল হওয়ার পরেও যদি কারও কাছে পুরনো নোট থেকে থাকে, তাহলে তা শাস্তিযোগ্য নয়। তাঁর বিরুদ্ধে কোনও আইনি ব্যবস্থা নেওয়া হবে না। সুপ্রিমকোর্টে একটি জনস্বার্থ মামলার শুনানিতে এমনটাই জানাল কেন্দ্রীয় সরকার।

গত বছর নোট বাতিলের পর পুরনো নোট ব্যাঙ্কে জমা দিতে ৩০ শে ডিসেম্বর পর্যন্ত সময়সীমা দিয়েছিল কেন্দ্রীয় সরকার। কিন্তু তা সত্ত্বেও বহু মানুষই এই সময়সীমার মধ্যে বাতিল হওয়া নোট ব্যাঙ্কে জমা দিতে পারেননি। সুধা মিশ্রা নামে এক আবেদনকারীও সেসময়ে দীর্ঘ অসুস্থতার কারণে বাতিল নোট জমা দিতে পারেননি। কিন্তু মার্চের পরই কেন্দ্রীয় সরকার আরও একটি নির্দেশিকা জারি করে জানিয়ে দেয়, কারও কাছে ১০টির বেশি পুরনো বাতিল নোট থাকলে তা শাস্তিযোগ্য অপরাধ হবে।

এরপরই তাঁর কাছে থাকা পুরনো নোট জমা নিতে কেন্দ্র ও রিজার্ভ ব্যাঙ্ককে প্রয়োজনীয় নির্দেশ দিতে সুপ্রিমকোর্টের দ্বারস্থ হন তিনি। সেই মামলার শুনানিতেই এদিন কেন্দ্রীয় সরকার জানিয়ে দেয়, কারও কাছে পুরনো নোট এখনও থেকে থাকলে তা কখনওই শাস্তিযোগ্য অপরাধ নয়। তবে পুরনো বাতিল নোট জমা নেওয়া হবে কিনা সেসম্পর্কে কেন্দ্র কিছু জানায়নি।












Click it and Unblock the Notifications