কোভিড রিপোর্ট নেই, গুরুতর অসুস্থ রোগীকে ফেরাচ্ছে হাসপাতাল! দিল্লিতে বাড়ছে উদ্বেগ

কোভিড রিপোর্ট নেই, গুরুতর অসুস্থ রোগীকে ফেরাচ্ছে হাসপাতাল! দিল্লিতে বাড়ছে উদ্বেগ

অক্সিজেনের ঘাটতির জেরে গত কয়েকদিন ধরে নাজেহাল অবস্থা দিল্লির হাসপাতালগুলির। সেই সঙ্গে চরম উঠেছে শয্যা সঙ্কট। এদিকে করোনার নয়া ভেরিয়েন্টের দাপটে হার মানছে কোভিড টেস্ট। ছোট-খাটো উপসর্গ থাকলেও করোনা টেস্টের রিপোর্ট আসছে নেগেটিভ। যার ফলে আক্রান্তদের ভর্তি নিতে চাইছে না হাসপাতাল। সম্প্রতি দিল্লির সবথেকে বড় কোভিড হাসাপাতাল লোকনায়ক জয় প্রকাশ হাসপাতালে এসে এমনই এক কঠিন পরিস্থিতির শিকার হতে হয় ৪৩ বছরের আসলাম খানকে।

কোভিড রিপোর্ট নেই, গুরুতর অসুস্থ রোগীকে ফেরাচ্ছে হাসপাতাল! দিল্লিতে বাড়ছে উদ্বেগ

বাইকেই কোনোরকমে ৩০ বছরের অসুস্থ স্ত্রী রুবি খানকে নিয়ে হাজির হন আসলাম। কিন্তু করোনা পজেটিভ সার্টিফিকেট না থাকায় রুবিকে ভর্তি নিতে প্রাথমিক ভাবে রাজি হয়নি হাসপাতাল কর্তৃপক্ষ। যদিও এর আগে আরও ৩ টি হাসপাতালে গিয়েও একই পরিস্থিতির শিকার হন তিনি। যদিও লোকনায়ক কর্তৃপক্ষের সঙ্গে প্রায় ১ ঘণ্টার সওয়াল জবাবের পর অবশেষে স্ত্রীকে ভর্তি করতে সক্ষম হন আসলাম। এদিকে আসলামের পর অবস্থার শিকার আরও শয়ে শয়ে মানুষ।

এমনকী অনেকের তীব্র শ্বাস কষ্টের সমস্যা হলেও কোভিড পজেটিভ সার্টিফিকেট না থাকায় ভর্তি করা যাচ্ছে না হাসপাতালে। সেই ক্ষেত্রে আক্রান্ত রোগীর প্রাথমিক চিকিৎসা না দিতে পেরে দিশেহারা হচ্ছেন পরিযায়ীরা। যদিও করোনার দ্বিতীয় পর্বের সংক্রমণে করোনা টেস্টের রিপোর্ট পজেটিভ না এলে বা করোনা টেস্ট না করানো হলে রক্ত পরীক্ষা, বুকের এক্স-রে এবং এমনকি সিটি স্ক্যানে সংক্রমণের গতিপ্রকৃতি জানা সম্ভব বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। রোগী ভর্তির ক্ষেত্রেও এই সমস্ত পরীক্ষাকেই কাজে লাগানোর কথা বলছেন বিশেষজ্ঞরা। যদিও এই আতঙ্কের আবহে গোটা পরিস্থিতির মোকাবিলা কী ভাবে করা হবে সেই বিষয়ে দিশাহীন সরকারও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+