উপসর্গ নেই, ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকার পরেও করোনা পজেটিভ কেরলের ২ বাসিন্দা
কোনও উপসর্গ নেই, ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকার পরেও করোনা পজেটিভ কেরলের দুই ব্যক্তি। এই ঘটনা প্রকাশ্যে আসার পর নতুন করে উদ্বেগ বেড়েছে চিকিৎকদের।
কোনও উপসর্গ নেই, ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকার পরেও করোনা পজেটিভ কেরলের দুই ব্যক্তি। এই ঘটনা প্রকাশ্যে আসার পর নতুন করে উদ্বেগ বেড়েছে চিকিৎকদের। গত কয়েকদিন ধরে চিনের উহানে এই ধরনের করোনা সংক্রমণ দেখা দিয়েছে। ভারতেও সেই ধরনের সংক্রমণ শুরু হলে আরও বিপদ বাড়বে বলে মনে করা হচ্ছে।

মহারাষ্ট্রের পরেই করোনা সংক্রমণে এগিয়ে রয়েছে দিল্লি এবং কেরল। জানা গিয়েছে এই দুই করোনা সংক্রামিত ব্যক্তিকে প্রথম থেকেই ঝুঁকিপূর্ণ জানিয়ে চিকিৎসকরা কোয়ারেন্টাইনে রেখেছিলেন। কিন্তু ১৪ িদনের কোয়ারেন্টাইনে কোনও উপসর্গ ধরা পড়েনি তাঁদের শরীরে। তারপরে করোনা মুক্ত ঘোষণা করার জন্য পরীক্ষা করা হয়েছিল। কিন্তু পরীক্ষার ফলাফলে জানা যায় তাঁদের শরীরে করোনা ভাইরাস রয়েছে। সেকারণেই বোধ হয় প্রথম থেকেই চিকিৎসকরা ২৮ দিনের কোয়ারেন্টাইনে যাওয়ার কথা বলেছিলেন। কেরলের পাথানিথিত্তা জেলার এই দুই বাসিন্দাকেও ২৮ দিনের কোয়ারেন্টাইনে যেতে বলা হয়েছিল।
করোনা আক্রান্ত ২ জনের মধ্যে একজনের বয়স ১৯ বছর এবং অন্যজনের বয়স ৫০ বছর। ১৯ বছরের যুবক সদ্য দিল্লি থেকে ফিরেছিলেন। ট্রেনে দিল্লি থেকে এর্নাকুলামে এসেছিলেন তিনি। আর দ্বিতীয়জন দুবাইয়ে থেকে ফিরেছিলেন কেরলে। কেরলে প্রায় ৭০০০ জনকে নজরদারিতে রাখা হয়েছে। সেকারণে কেরলের বাসিন্দাদের ভীষণ ভাবে সতর্ক থাকার বার্তা দিয়েছে প্রশাসন।












Click it and Unblock the Notifications