No Confidence Motion: অনাস্থা প্রস্তাব কী? কীভাবে আনা হয়? জানুন খুঁটিনাটি

No Confidence Motion: লোকসভা নির্বাচনের প্রায় আটমাস আগে মণিপুর ইস্যুতে বিরোধী ইন্ডিয়া জোট বিজেপি নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে অনাস্থা এনেছে। যা গ্রহণ করেছেন অধ্যক্ষ ওম বিড়লা। লোকসভা নির্বাচনের আগে অনাস্থা আনার সময়টিও বেশ তাৎপর্যপূর্ণ। তবে একবার দেখে নেওয়া যাক অনাস্থা প্রস্তাবের খুঁটিনাটি।

No Confidence Motion

অনাস্থা প্রস্তাব কী (No Confidence Motion)?
অনাস্থা প্রস্তাব সংসদীয় প্রক্রিয়ার অন্তর্গত। বিরোধীরা এই প্রক্রিয়ায় সরকার পক্ষের সংখ্যাগরিষ্যতা নিয়ে চ্যালেঞ্জ করতে পারে। এই প্রস্তাব যদি বিরোধীরা পাশ করাতে পারে, তাহলে সরকারকে পদত্যাগ করতে হয়।

কে অনাস্থা প্রস্তাব (No Confidence Motion) আনতে পারেন?
সংসদীয় প্রক্রিয়ায় যে কোনও সদস্য অনাস্থা প্রস্তাব পেশ করতে পারেন। লোকসভার ক্ষেত্রে লোকসভার কোনও সদস্য এই প্রস্তাব পেশ করেন। লোকসভার ক্ষেত্রে কমপক্ষে ৫০ জন সদস্যের এই প্রস্তাব সমর্থন করা আবশ্যক।

কী ভাবে অনাস্থা প্রস্তাব আনা হয়?
এই অনাস্থাপ্রস্তাব লিখিত আকারে হতে হয়। যিনি এটা পেশ করবেন, তাতে তাঁর স্বাক্ষর থাকতে হবে হাউস যেদিন বসবে, সেদিনই প্রস্তাবটি লোকসভার অধ্যক্ষের কাছে পেশ করতে হবে।

অনাস্থা প্রস্তাব (No Confidence Motion)আনার পরে কী হবে?
লোকসভার অধ্যক্ষ আলোচনা ও বিতর্কের জন্য প্রস্তাবটি গ্রহণ করবেন কিনা তা ছিক করবেন। প্রস্তাবটি তিনি গ্রহণ করলে আলোচনার জন্য তারিখ ও সময় তিনি ঠিক করে দেবেন। অধ্যক্ষ লোকসভার বিধির ১৯৮ এবং উপবিধি ২ ও ৩-এর অধীনে প্রস্তাব গ্রহণ করে আলোচনার জন্য সময় বরাদ্দ করেন।

কীভাবে অনাস্থা প্রস্তাবে বিতর্ক হয়?
লোকসভায় অনাস্থাপ্রস্তাব নিয়ে আলোচনা হবে। যে সদস্য এই প্রস্তাবটি জমা দিয়েছেন, তাঁর মাধ্যমে এটির আলোচনা শুরু হবে। এরপর সরকার তাতে সারা দেবে। এরপর বিরোধী দলগুলি আলোচনায় অংশ নেওয়ার সুযোগ পায়।

কীভাবে অনাস্থ প্রস্তাবে (No Confidence Motion) ভোটাভুটি করা হয়?
বিতর্কের পরে লোকসভা ভোটাভুটি করা হয়। প্রস্তাবটি সংসদের সংখ্যাগরিষ্ঠের সমর্থন পেলে পাশ হয়।

একটি অনাস্থা প্রস্তাব পাশ হলে কী হবে?
একটি অনাস্থা প্রস্তাব পাশ হলে সরকারকে পদত্যাগ করতে হয়।

অনাস্থা প্রস্তাবে (No Confidence Motion) সরকার জিতলে কী হয়?
অনাস্থা প্রস্তাবে সরকার জিতলে প্রস্তাব পরাজিত হয় এবং সরকার ক্ষমতায় থেকে যায়।

উল্লেখ করা প্রয়োজন, স্বাধীনতার পর থেকে দেশের সংসদে ২৭ টি অনাস্থা প্রস্তাব আনা হয়েছে। ১৯৬৩ সালে তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর বিরুদ্ধে প্রথম অনাস্থা আনা হয়েছিল। প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর কার্যকালের সময়ে সব থেকে বেশিবার অর্থাৎ ১৫ বার অনাস্থা আনা হয়েছিল। ইন্দিরা গান্ধীর আগে লাল বাহাদুর শাস্ত্রীর সময়ে তিনবার এবং ৯০-এর দশকে নরসীমা রাওয়ের প্রধানমন্ত্রীত্বের সময়ে তিনবার বিরোধীরা অনাস্থা এনেছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+