Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

No-confidence Motion: অনাস্থা প্রস্তাব ঈশ্বরের আশীর্বাদ! ২৪ এ প্রত্যাবর্তন নিয়ে বড় মন্তব্য মোদীর

No-confidence Motion: অনাস্থা-বিতর্কে জবাবি বক্তৃতায় কড়া ভাষায় বিরোধীদের আক্রমণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। একাধিক বিষয়কে সামনে রেখে তোপ তাঁর। একই সঙ্গে অনাস্থা নিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেন, বিরোধীদের অনাস্থা প্রস্তাব ঈশ্বর আশীর্বাদ! একই সঙ্গে অধীর চৌধুরীকে কটাক্ষ প্রধানমন্ত্রীর।

মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম না করে তিনি বলেন, কলকাতা থেকে কোনও ফোন এসেছিল! আর সেজন্যে তাঁকে বলতে দেওয়া হল না? প্রশ্ন প্রধানমন্ত্রীর।

বিরোধীদের অনাস্থা প্রস্তাব ঈশ্বর আশীর্বাদ!

এদিন বক্তব্য রাখতে প্রধানমন্ত্রী বলেনম দেশের জনতা বারবার আমাদের সরকারের উপর বিশ্বাস রেখেছে। আর সেজন্যে ধন্যবাদ। অনাস্থা প্রস্তাব ইশ্বরের আশির্বাদ। একই সঙ্গে বিরোধীদের পরীক্ষা বলেও কটাক্ষ নরেন্দ্র মোদীর। তাঁর কথায়, বিরোধীদের অনাস্থা প্রস্তাব আমাদের জন্যে শুভ।

এবারও মনে হচ্ছে জনসাধারণের আশীর্বাদে আমরা আবার ফিরে আসব। ভগবান চান এনডিএ ২০২৪ সালেও সরকার গঠন করুক ভারতে। এদিন লোকসভায় একাধিক ইস্যুতে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী মোদী। তিনি বলেন, জনগণের আশীর্বাদে এনডিএ এবং বিজেপি আগের সমস্ত রেকর্ড ভেঙে একটি দুর্দান্ত বিজয় নিয়ে ফিরে আসবে।

আর তা বিরোধীরা চূড়ান্ত করে ফেলেছেন বলেও কটাক্ষ। বিরোধীদের জোটকেও এদিন তোপ দাগেন মোদী। তাঁর কথায়, দুর্নীতিবাজদের জন্যে একজোট হয়েছে বিরোধীরা। শুধু তাই নয়, বিরোধীরা গরীবদের খিদে নিয়ে ভাবে না। শুধু ক্ষমতার খিদে। যাদের নিজেদের হিসাবে ঠিক নেই, তাঁরা আমাদের হিসাব নিচ্ছে বলেও কংগ্রেস সহ বিরোধীদের আক্রমণ নরেন্দ্র মোদীর।

একই সঙ্গে দেশের বিকাশের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। আর তা বলতে গিয়ে তিনি বলেন, কেউ কেউ চেষ্টা করছেন দেশের গায়ে কালো দাগ লাগানোর। কিন্তু বিরোধীরা কালো কাপড় পড়ে এসে ভারতের গায়ে কালো টিকা লাগিয়ে দিয়েছেন। যাতে কারোর নজর না লেগে যায়।

গোটা বিশ্বের বিশ্বাস ক্রমশ বাড়ছে ভারতের উপর। যেখানে শুধুই সম্ভাবনা। রেকর্ড বিদেশি বিনিয়োগ হচ্ছে। কিন্তু বারবার জনতার বিশ্বাস ভঙ্গ করার চেষ্টা চলছে বলেও অভিযোগ প্রধানমন্ত্রীর। প্রধানমন্ত্রীর দীর্ঘ বক্তব্যে চলাকালীন আওয়াজ তোলেন কংগ্রেস সহ বিরোধী দলের সাংসদরা। পাল্টা মোদী মোদী বলে স্লোগান ওঠে সংসদে। পাশাপাশি 'ইন্ডিয়া'র হয়েও আওয়াজ ওঠে লোকসভা। এই বিষয়ে সতর্ক করলেন স্পিকার ওম বিড়লা।

যদিও তুমুল হৈহট্টগোলের মধ্যেই বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কংগ্রেসকে একেবারে তীব্র আক্রমণ শানান। বলেন, দেশের মানুষ কংগ্রেসের বিরুদ্ধে অনাস্থা এনেছে। মানুষ বিশ্বাস করে না। এই বিষয়ে ব্যাখ্যা দিতে গিয়ে কোন কোন রাজ্যে কংগ্রেসের হাল তা তুলে ধরেন প্রধানমন্ত্রী। আর তা বলতে গিয়ে বাংলায় কংগ্রেসের প্রসঙ্গ আনেন তিনি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+