No Confidence Motion: আমার পুরো জীবনটাই দেশের জন্য উৎসর্গ করা! সংসদে আবেগঘন মোদী
ডুবনে ওয়ালো কো তিনকে কা সাহারা হি কাফি হ্যায়, আমার সবকিছু দেশের জন্যই সমর্পিত। সংসদ ভবনে বক্তব্য পেশের সময় আবেগঘন হয়ে পড়লেন প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার গোটা দেশের নজর ছিল সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য পেশের উপর। আর সেখানেই একাধিক রূপে ধরা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
২০২৪ লোকসভা নির্বাচনের আগে বর্তমান কেন্দ্রীয় সরকারকে চ্যালেঞ্জ জানিয়ে অনাস্থা প্রস্তাব এনেছিল বিরোধী জোট 'ইন্ডিয়া' আর সেখানেই ভারতমাতা প্রসঙ্গে বিতর্কিত মন্তব্য করে বসেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। আর এদিন সেই প্রসঙ্গেও তাঁকে একহাত নিলেন প্রধানমন্ত্রী। এদিন নমোর মুখে বার বার উঠে আসে কংগ্রেস সরকারের একাধিক প্রসঙ্গ। ১৯৬২তে জওহরলাল নেহেরুর ইন্দো-চায়না যুদ্ধ থেকে ইন্দিরা গান্ধীর সময়, সব নিয়েই কংগ্রেসকে বিঁধলেন প্রধানমন্ত্রী।

সংসদে মোদীর ভাষণ
গত কয়েকদিনে বিরোধী জোট 'ইন্ডিয়া'র আনা অনাস্থা থেকে রাহুল গান্ধীর কেন্দ্রীয় সরকার বিরোধী 'ভারত মায়ের হত্যা' মন্তব্য প্রসঙ্গে কড়া জবাব দিলেন প্রধানমন্ত্রী। প্রায় ২ ঘন্টা ১২ মিনিটের বক্তব্যে মূলত মোদীকে কংগ্রেস শাসিত ভারতের একাধিক ইস্যু সামনে এনে তীব্র সমালোচনা করতে দেখা গেল। এদিন একাধিক বিষয়ে বিরোধী 'ইন্ডিয়া' জোটকে কার্যত ধুয়ে দিলেন নমো। পাশাপাশি বাদ গেলনা বিতর্কিত মণিপুর প্রসঙ্গও। কেন্দ্রীয় সরকার সব রকম ভাবে উত্তর-পূর্ব ভারতের পাশে আছে বলেও আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী।
সংসদে নমোর কবিতা
তবে প্রায় ২ ঘন্টা ধরে এদিন সংসদ ভবনে একাধিক বিরল মুহূর্তের সাক্ষী থাকলেন শাসক থেকে বিরোধী সব পক্ষই। এদিন সংসদে ভাষণ দিতে গিয়ে কবিতা বলে শোনান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ডুবন্ত মানুষের জন্য এক কুচি খড়কুটোই যথেষ্ট, কিন্তু কেউ বলুক এই ডুবন্ত মানুষ কী করবে! এক কথায় এভাবেই বিরোধীদের অনাস্থা ও সমালোচনার জবাব দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
আমার পুরো শরীর শুধু দেশের জন্য!
তবে বক্তব্য রাখতে গিয়ে নিজের আবেগের জায়গা নিয়েও কথা শোনা গেল নমোর গলায়। কখনও ভাবতেই পারিনি কোনও দিন এখানে পৌঁছনোর সৌভাগ্য পাব। কিন্তু দেশের জনতা কৃপা করে এই সুযোগ করে দিয়েছে। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, তাঁর শরীরের প্রতিটি ভাগ শুধুমাত্র দেশের প্রতি সমর্পণ করা।
কংগ্রেসকে খোঁচা প্রধানমন্ত্রীর
এদিন কংগ্রেসকে খোঁচা দিয়ে তিনি উল্লেখ করেন, দেশের পরিবারবাদী পার্টি তাঁকে ভয় পায়, হিংসা করে। দেশের জনতা একক সংখ্যাগরিষ্ঠতায় তাঁকে নির্বাচিত করেছে। কিন্তু গরিবের ছেলে মসনদে কী করে বসল, তা নিয়েই যত হিংসা কংগ্রেসের। কারণ তাঁরা চান শুধুমাত্র তাঁদের পরিবারের সদস্যরাই দিল্লির মসনদ দখল করবে। গত কয়েকদিন ধরে লাগাতার বিরোধীদের আক্রমণের জবাব দিয়েই থেকে থাকেননি প্রধানমন্ত্রী। একই সঙ্গে ২০১৪ লোকসভা নির্বাচনে যে একক সংখ্যাগরিষ্ঠতায় ফের সরকার গড়তে চলেছে এনডিএ তাও একাধিকবার স্পষ্ট করেন তিনি।












Click it and Unblock the Notifications