No-confidence Motion: হৃদয়ের টুকরোর মতো দামী মণিপুর, সংসদে বললেন নমো

No-confidence Motion: মণিপুর ইস্যুতে উত্তাল সংসদের দুই কক্ষ। এবারের বাদল অধিবেশনের প্রায় পুরো সময় জুড়েই বিরোধীরা প্রধানমন্ত্রীর বক্তব্য শুনতে চেয়েছেন। মণিপুর ইস্যুতে কেন্দ্রীয় সরকার ও প্রধানমন্ত্রী কী ভূমিকা নিচ্ছেন, সে সম্পর্কে জোর সওয়াল করছিলেন বিরোধী নেতৃত্ব।

বৃহস্পতিবার সংসদ ভবনে কার্যত একাধিক প্রসঙ্গ তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ( Pm Modi)। প্রধানমন্ত্রী উত্তর-পূর্ব ভারত সম্পর্কে সহানুভূতিশীল। হৃদপিন্ডের টুকরোর মতোই দেশের এই অংশ দামী। একথা বললেন মোদী। উত্তর-পূর্ব ভারত হৃদয়ের টুকরোর মতো দামী। লোকসভায় জবাবি ভাষণে এই কথাই বলেন প্রধানমন্ত্রী।

হৃদয়ের টুকরোর মতো দামী মণিপুর,

মণিপুরের পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য শুনতে চাইছিলেন বিরোধীরা। লোকসভা ও রাজ্যসভায় ক্রমশই চাপ তৈরির চেষ্টা ছিল বিরোধীদের। কিন্তু এদিন যেন অন্য মেজাজে থাকলেন প্রধানমন্ত্রী। ওয়াকিবহাল মহলের মত, মণিপুর প্রসঙ্গের ধারেকাছে গেলেন। কিন্তু কৌশলে আসল প্রসঙ্গ এড়িয়ে গেলেন নমো।

এই মুহূর্তে উত্তর-পূর্ব ভারতে যে সমস্যা চলছে তার জন্মদাতা কংগ্রেস। তাদের আমলে এই সমস্যা তৈরি হয়। সেইসময় সরকার বিষয়কে মেটানোর চেষ্টা না করে চাপা দিয়ে দেয়। মণিপুরে বহু বছর কংগ্রেস ক্ষমতায় ছিল। সেইসময় নেতাজি সুভাষ চন্দ্র বোসের মূর্তিতে বোমা মারা হয়েছিল। এদিন মোদী সেই প্রসঙ্গও তুলে ধরেন।

প্রধানমন্ত্রীর গলায় রামমনোহর লোহিয়া, জওহরলাল নেহরু প্রসঙ্গও উঠে আসে। রামমনোহর লোহিয়ার অভিযোগ ছিল, উত্তর - পূর্ব ভারতকে কোল্ড স্টোরেজের মধ্যে পাঠিয়ে দেওয়া হচ্ছে। অভিযোগের তির ছিল জওহরলাল নেহরুর দিকে। দেশের এই অংশের উন্নতির সব রাস্তা বন্ধ করে রাখা হচ্ছে। উত্তর - পূর্ব ভারতের উন্নতি কখনও করতে চায়নি কংগ্রেস। এমনই অভিযোগ করেন প্রধানমন্ত্রী।

গত ছয় বছর মণিপুরে বিজেপির সরকার এসেছে। বিজেপি ওই রাজ্যে ভোটের রাজনীতি করছে না। বরং উন্নয়নের দরজা সেই রাজ্যের জন্য খোলা হয়েছে। সেই কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী জানান, মণিপুরে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চালু হয়েছে। পণ্যবাহী ট্রেন পরিষেবা চালু হয়েছে। এইএমএস হাসপাতালও চালু হয়েছে। প্রথমবার মণিপুর থেকে পদ্মশ্রী সম্মান পেয়েছেন। এইসবই ওই রাজ্যের উন্নয়নের ফসল।

অর্থাৎ আগামী দিনের উন্নয়নের লক্ষ্যেই এই কাজ তারা করছেন। যদিও প্রধানমন্ত্রীর কথায় মোটেও সন্তুষ্ট নন বিরোধীরা। তারা ওয়াকআউট করে যান। প্রধানমন্ত্রী মণিপুরের আসল প্রসঙ্গ এড়িয়েই গেলেন। এমনই অভিযোগ থাকল বিরোধীদের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+