No Confidence Motion: পরাজয় নিশ্চিত জেনেও অনাস্থা প্রস্তাব! পিছনে INDIA-র পরিকল্পনাগুলি একনজরে

No Confidence Motion: ২০১৯-এর লোকসভা নির্বাচনের আগে ২০১৮-তে আনা অনাস্থা প্রস্তাবের আলোচনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন ২০২৩-এ ফের অনাস্থা আনবে বিরোধীরা।

প্রধানমন্ত্রীর কটাক্ষে ভরা মন্তব্যের সময় বিজেপি তথা এনডিএ-র যে শক্তি ছিল, এই মুহূর্তে সেই শক্তি অনেকটাই বেশি। হার একেবারে নিশ্চিত জেনেও বেশ কিছু কারণে ইন্ডিয়া জোটের অনাস্থা আনার সিদ্ধান্ত।

No Confidence Motion

মণিপুর ইস্যুতে পরিবেশ তৈরি করা ( No Confidence Motion)
মণিপুরে মেইতেই ও কুকিদের মধ্যে হিংসা শুরু হয় ৩ মে। তারপর থেকে প্রাত তিন মাস অতিক্রান্ত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এব্যাপারে কোনও বিবৃতি দেননি। এনিয়ে ক্ষুব্ধ কংগ্রেস-সহ বিরোধীরা। বিরোধী এই হিংসা নিয় প্রধানমন্ত্রী মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এহং মুখ্যমন্ত্রী বীরেন সিংয়ের বিবৃতি দাবি করেছে।
বিরোধীদের লক্ষ্য হল যে কোনও উপায়ে প্রমাণ করা সরকার মণিপুর সমস্যার সমাধানে ব্যর্থ। সরকারের গাফিলতির কারণে পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে। সরকারের উদাসীনতার কারণে মণিপুরের মানুষের দুর্ভোগ।

মোদীকে মণিপুর নিয়ে বিবৃতি দিতে বাধ্য করা ( No Confidence Motion)
সংসদের বাইরে মণিপুর নিয়ে মুখ খুলেও বিরোধীদের দাবি মতো লোকসভা কিংবা রাজ্যসভায় প্রধানমন্ত্রী মণিপুর নিয়ে কোনও কথা বলেননি। বজায় রেখেছেন নীরবতা। বলা ভাল প্রধানমন্ত্রী মোদী রাহুলের লোকসভার সদস্যপদ, কুস্তিগীর সমস্যা এহং আদানি-হিন্ডেনবার্গের মতো মণিপুর নিয়ে এবার নীরব রয়েছেন।

এমনই এক পরিস্থিতিরা বিরোধী অনাস্থা এনে মোদীকে দিয়ে সেই মণিপুর নিয়ে কথা বলতে বাধ্য করছেন। বিরোধীরা প্রচার করতে পারবেন, বিরোধী ঐক্য প্রধানমন্ত্রী মোদীকে মণিপুর নিয়ে কথা বলতে বাধ্য করেছে।

নতুন জোটের শক্তি দেখানো ( No Confidence Motion)
২০২৪-এর লোকসভা নির্বাচনে বিজেপির মোকাবিলায় ২৬ টি দল ইন্ডিয়া জোট তৈরি করেছে। বিরোধী দলগুলি এই অনাস্থা প্রস্তাবকে সামনে রেখে শক্তি দেখানোর সুযোগ পেয়েছে। বিরোধীরা তাদের নিজেস্ব ইস্যুতে সরকারকে জবাব দিতে বাধ্য করার চেষ্টা করছে। আর তা করতে পারলে বিরোধীরা প্রচারের সুযোগ পাবে তা নিয়ে।

২০২৪-এর অ্যাজেন্ডা সেট করা ( No Confidence Motion)
অনাস্থা প্রস্তাবের মাধ্যমে আটমাস পরে হতে যাওয়া লোকসভা নির্বাচনের আগে বিরোধীরা নিজেদেরকে আক্রমণত্মক দেখানোর সুযোগ পাবে। যা নিয়ে মোদীর বিরুদ্ধে প্রচার করে লোকসভা নির্বাচনে এর সুবিধা নেওয়ার চেষ্টা করবে বিরোধীরা।

ফের উত্তর-পূর্বে পা ফেলার চেষ্টা ( No Confidence Motion)
একটা সময় ত্রিপুরাকে বাদ দিয়ে উত্তর-পূর্বে ছিল কংগ্রেসের দাপট। কিন্তু মোদী সরকার আসার পর থেকে কংগ্রেসের দাপট কমেছে। এখন উত্তর-পূর্বের সবকটি রাজ্যেই বিজেপি শাসিত কিংবা তাদের সমর্থনপুষ্ট সরকার। কংগ্রেস মণিপুর ইস্যুকে সামনে রেখে মণিপুর তথা উত্তরপূর্বে তাদের হারানো ভিত্তি ফিরে পেতে চাইছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+