বিজেপিকে বিপাকে ফেলতে তৎপর কংগ্রেস, সাংসদদের উদ্দেশে জারি হল হুইপ
বিজেপির বিরুদ্ধে আনা নো কনফিডেন্স মোশন-কে কাজে লাগাতে কোনও কসুর করতে রাজি নয় কংগ্রেস নেতৃত্ব। দলের সাংসদদের তাই তিন লাইনের বিশেষ হুইপ জারি করে সংসদে উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।
বিজেপির বিরুদ্ধে আনা নো কনফিডেন্স মোশন-কে কাজে লাগাতে কোনও কসুর করতে রাজি নয় কংগ্রেস নেতৃত্ব। দলের সাংসদদের তাই তিন লাইনের বিশেষ হুইপ জারি করে সংসদে উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে টিডিপি ও ওয়াইএসআর কংগ্রেস সংসদে এনডিএ সরকারের বিরুদ্ধে নো কনফিডেন্স মোশন আনে। তারপরে কংগ্রেসও সেই পথে হেঁটে সংসদে কেন্দ্রের বিরুদ্ধে নোটিশ দেয়।
কংগ্রেসের হাত ধরাধরি করে সিপিএম-ও নো কনফিডেন্স মোশনের নোটিশ দিয়েছে। সেই সমস্ত নোটিশ লোকসভা সেক্রেটারিয়েট ও অধ্যক্ষ সুমিত্রা মহাজনের কাছে জমা পড়েছে। মঙ্গলবার তা সংসদের কর্মসূচির মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে।
সবমিলিয়ে মঙ্গলবার ফের সংসদ উত্তপ্ত হওয়ার আশঙ্কা রয়েছে। তবে বিজেপি সরকারের গায়ে তার কতটা আঁচ পড়ে সেটাই এখন দেখার।

Click it and Unblock the Notifications