অনাস্থা-পরীক্ষায় মোদী সরকার, কী বলছে রাজনৈতিক গণিত ও ইতিহাস
আগামী বছর লোকসভা নির্বাচন, তার আগে ৪ বছরের শাসনকালে এদিন প্রথমবার অনাস্থা প্রস্তাবের মুখোমুখি হতে চলেছে মোদী সরকার। এই প্রস্তাব ঘিরে ইতিমধ্যেই সরগরম দেশের জাতীয় রাজনীতি।
আগামী বছর লোকসভা নির্বাচন, তার আগে ৪ বছরের শাসনকালে এদিন প্রথমবার অনাস্থা প্রস্তাবের মুখোমুখি হতে চলেছে মোদী সরকার। এই প্রস্তাব ঘিরে ইতিমধ্যেই সরগরম দেশের জাতীয় রাজনীতি। লোকসভায় এদিন পেশ হতে চলেছে এই অনাস্থা প্রস্তাব। গোরক্ষক থেকে দলিত ইস্যু তথা অন্ধ্রপ্রদেশ কে স্পেশ্যাল স্ট্যাটাস দেওয়া সহ একাধিক ইস্যুতে এদিন বিরোধীরা একডোট হয়ে এই প্রস্তাব আনতে চলেছে, যার মুখ্য ভূমিকায় রয়েছে অন্ধ্র প্রদেশের টিডিপি সরকার। একনজরে দেখে নেওয়া যাক অনাস্থা প্রস্তাব নিয়ে কয়েকটি বিশেষ রাজনৈতিক দিক।

রাজনৈতিক গণিত
বর্তমানে ৫৩৩-জনের লোকসভা সাংসদদের মধ্যে ৩১৩ জনই বিজেপি জোট এনডিএর সদস্য। বাকি ২২২ জন রয়েছেন বিরোধী শিবির থেকে। ফলে সহজ পাটিগণিত বলছে, এদিন অনাস্থা প্রস্তাব এলেও জয় নিশ্চিত মোদী সরকারের।

পরীক্ষায় পদ্ম শিবির!
২০১৯ লোকসভা নির্বাচনের আগে এটি হলপদ্ম শিবির বিজেপি তথা এনডিএ সরকারের পক্ষে একটি বড়সড় পরীক্ষা। এরই মধ্যে দক্ষিণরে দাপুটে রাজনৈতিক দল এআইডিএমকে জানিয়েছেতারা অনাস্থার পক্ষে নাও যেতে পারে। কারণ যে কারণে অন্ধ্রের টিডিপি এই প্রস্তাব আনতে চলেছে , তা কেবলই অন্ধ্র প্রদেশের ইস্যু। যা খানিকটা ব্যাকফুটে ফেলেছে বিরেধী জোটকে।

আপ-এর অবস্থান
অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি নিজের সমস্ত সাংসদদের মোদী সরকারের বিরুদ্ধে আনা প্রস্তাবকে সমর্থন জানাতে বলেছে।

অনাস্থার ইতিহাস
২০০৩ সালে শেষবার অনাস্থা এসেছিল অটলবিহারী সরকারে বিরুদ্ধে। তৎকালীন বাজপেয়ী সরকারের নেতৃত্বাধীন ছিল এনডিএ জোট। যার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনে কংগ্রেসের নেতৃত্বাধীন বিরোধীরা। তবে সেই সময় বিজেপি বিরোধী জোট হেরে যায়। সেই সময়ে প্রতিরক্ষামন্ত্রী জর্জ ফার্নান্ডেজের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে অনাস্থা প্রসাতব আা হয়।

অনাস্থায় দাক্ষিণী রাজনীতির প্রভাব
২০০৩ সালের আগে ১৯৯৯ সালে অটলবিহারী সরকারকে অনাস্থার মুখোমুখি পড়তে হয়। সেই সময় অল্পের জন্য হেরে যায় সরকার। দক্ষিণের এআইডিএমক সেই সময় অটল সরকারের ওপর থেকে সমর্থন তুলে নেয়। তৎকালীন এআইএডিএমকের নেতৃত্বে ছিলেন প্রয়াত জয়ললিতা।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications