বয়স্কদের রেল যাত্রায় আর ছাড় নয়! দীপক অধিকারীর প্রশ্নের উত্তরে জানাল রেলমন্ত্রক
বয়স্কদের রেল যাত্রায় আপাতত আর কোনও ছাড় দেবে না ভারতীয় রেল। এই মুহূর্তে লোকসভায় অধিবেশন চলছে। আর সেখানেই তৃণমূল সাংসদ দীপক অধিকারী রেল যাত্রায় ছাড়ের বিষয়ে বিস্তারিত জানতে চেয়ে প্রশ্ন করেন।
বয়স্কদের রেল যাত্রায় আপাতত আর কোনও ছাড় দেবে না ভারতীয় রেল। এই মুহূর্তে লোকসভায় অধিবেশন চলছে। আর সেখানেই তৃণমূল সাংসদ দীপক অধিকারী রেল যাত্রায় ছাড়ের বিষয়ে বিস্তারিত জানতে চেয়ে প্রশ্ন করেন।

আর সেহেন প্রশ্নের উত্তর কেন্দ্রীয় রেলমন্ত্রী জানিয়েছেন, আপাতত বয়স্কদের রেলযাত্রায় ছাড় দেওয়া হবে না। কিন্তু কেন এই ছাড় দেওয়া হবে না সে বিষয়েও বিস্তারিত জানানো হয়েছে রেলমন্ত্রকের তরফে।
আজ বুধবার রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব দীপক অধিকারীর প্রশ্নের উত্তরে জানান, দীর্ঘদিন করোনার কারণে রেল পরিষেবা কার্যত বন্ধই ছিল। সেখানে স্পেশাল ট্রেন চালানো হয়েছিল। ফলে রেলকে অনেক আর্থিক ক্ষতির মুখোমুখি হতে হয়েছে। এমনকি অনেক ঘাটতিও তৈরি হয়েছে।
এই অবস্থায় বয়স্কদের ছাড় দেওয়ার বিষয়টি আপাতত বন্ধ রাখা হচ্ছে বলেই স্পষ্ট জানিয়েছে রেলমন্ত্রী। তবে কবে এই ছাড় ফের চালু হবে সে বিষয়ে এদিন বিশেষ ভাবে কিছু জানাতে পারেননি অশ্বিনী বৈষ্ণব। তবে রেলের উপর চাপ কমাতেই এহেন সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।
তবে বয়স্কদের ছাড় না দেওয়া হলেও কয়েকটি ক্ষেত্রে এখনও ছাড় দেওয়া হচ্ছে বলেই জানানো হয়েছে। কেন্দ্রীয় রেলমন্ত্রীর কথায়, বিশেষ ভাবে শারীরিক অক্ষম ব্যক্তিদের জন্যে ছাড় বহাল থাকছে। এছাড়া পড়ুয়া এবং রোগীদের ক্ষেত্রে মোদী সরকার রেলে ছাড়ের বিষয়টি বহাল রাখছে বলেই রেলমন্ত্রকের তরফে জানানো হয়েছে। বাকি কোনও ক্ষেত্রেই রেল আর কোনও ছাড় দেবে না বলে লিখিত প্রশ্নের উত্তরে ঘাটালের সাংসদ দেবকে জানিয়েছেন রেলমন্ত্রী।
দীর্ঘ প্রায় দুবছরের বেশি সময় ধরে রাজ্যে করোনা পরিস্থিতি বজায় ছিল। যার মধ্যে দীর্ঘ এক বছর প্রায় লকডাউনের মধ্যেই কাটাতে হয় দেশকে। বন্ধ হয়ে যায় রেল চলাচল। করোনা সংক্রমণের কারণেই বন্ধ হয়ে যায় পরিষেবা। যদিও পরে দ্বিতীয় ওয়েভে ধীরে স্পেশাল রেল চালানো হয়। এরপর থেকে প্রায় কয়েকমাস ধরে স্পেশাল ট্রেন চালানো হচ্ছে।
যদিও এখন বর্তমানে করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। সমস্ত কিছুই স্বাভাবিক হচ্ছে। স্পেশাল ট্রেন চলাচল বন্ধ হচ্ছে। পুরানো গতিতে ফের ফিরছে রেল। ফেরানো হচ্ছে সমস্ত নিয়মও। যদিও অন্যান্য সমস্ত পুরানো নিয়ম ফেরানো হলেও আপাতত বয়স্কদের ছাড় সহ অন্যান্য ছাড় দিচ্ছে না রেল মন্ত্রক। তবে কোন ক্ষেত্রে মিলবে ছাড় সে বিষয়ে স্পষ্ট ভাবে জানানো হয়েছে।
তবে বয়স্কদের ছাড় না দেওয়ার সিদ্ধান্তে ক্ষুব্ধ যাত্রীদের একাংশ।












Click it and Unblock the Notifications