নেই কয়লা সঙ্কট, অহেতুক আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে! কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রীর নিশানায় বিরোধীরা
নেই কয়লা সঙ্কট, অহেতুক আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে! কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রীর নিশানায় বিরোধীরা
কয়লা সঙ্কট নিয়ে ক্রমেই আতঙ্ক বাড়ছে গোটা দেশজুড়ে। কিন্তু কেন্দ্রের দাবি, কোনও সঙ্কটই নাকি নেই, অহেতুক আতঙ্ক তৈরি করছে বিরোধীরা। এমনকী রবিবার সকালেই ফের জোর দিয়ে একথা বলেন কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী আরকে সিং (Union minister for power RK Singh )। তাঁক স্পষ্ট দাবি "আমাদের কাছে পর্যাপ্ত শক্তি আছে। সমগ্র দেশকেই বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। অহেতুক আতঙ্ক সৃষ্টি করা হয়েছে গোটা বিষয় নিয়ে।"

কেন বাড়ছে উদ্বেগ
এদিকে কয়লা সঙ্কট নিয়ে কয়েকদিন আগে নিজেই আশঙ্কার কথা শুনিয়েছিলেন কেন্দ্রীয় বিদ্যুৎমন্ত্রী। যদিও এখন কার্যত নিজের বক্তব্য থেকেই ইউটার্ন করছেন তিনি। এদিকে আবার দিল্লির বিদ্যুৎ মন্ত্রী সত্যেন্দ্র জৈন বলেছেন রাজধানীর তাপবিদ্যুৎ কেন্দ্র মাত্র এক দিনের মত কয়লা (Coal) মজুত রয়েছে। কিন্তু সাধারণত তাপবিদ্যুৎ কেন্দ্রগুলিতে নূন্যতম একমাসের কয়লা মজুত থাকাই নিয়ম। কিন্তু দিল্লির তাপবিদ্যৎ কেন্দ্রগুলিতে বর্তমানে কয়লার মজুত একদমই তলানিতে এসে ঠেকেছে। আর তাতেই বাড়ছে উদ্বেগ।

কী বলছেন কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী
এমনকী এই প্রসঙ্গে রীতিমতো উদ্বেগ প্রকাশ করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এমনকী দ্রুত কয়লা সরবরাহ ঠিক না হলে গোটা রাজধানীতেই যে ব্ল্যাকআউটের (Black Out) সম্ভাবনাও যে প্রবল আকার ধারণ করতে পারে সেই বিষয়েও সতর্ক করেছেন তিনি। যদিও এই উদ্বেগের আবহেই কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী আরকে সিং-র দাবি দিল্লিতে কয়লা সরবরাহ অব্যাহত থাকছে। লোডশেডিংয়ের কোনও সম্ভাবনাই নেই। এমনকী দেশীয় বা আমদানিকৃত কয়লার সরবরাহও অব্যাহত থাকবে বলে তিনি জানান।

দেশে মোট কটি তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে?
এদিকে শুধু দিল্লি নয়। দেশের একটা বড় অংশের তাপবিদ্যুৎ কেন্দ্রগুলি তীব্র কয়লা সঙ্কটে ভুগছে। এদিকে পরিসংখ্যান বলছে ভারতে মোট ১৩৫টি তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে যা কয়লার সাহায্যে বিদ্যুৎ উৎপাদন করে। এই তাপবিদ্যুৎকেন্দ্র গুলি দেশের ৭০ শতাংশ বিদ্যুতের চাহিদা মিটিয়ে থাকে। যদিও দ্রুত কয়লা সঙ্কট মিটে যাবে বলে রাজ্যগুলিকে আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় কয়লামন্ত্রী প্রহ্লাদ জোশী।

দিল্লির পাশাপাশি উদ্বেগ বাড়ছে কোন রাজ্যগুলিতে
এদিকে দিল্লির পাশাপাশি কয়লা সঙ্কট নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে গুজরাত, রাজস্থান, পাঞ্জাব, তামিলনাড়ুর মতো রাজ্যগুলিতেও। এই রাজ্যেগুলিও কয়লা সমস্যা মেটাতে কেন্দ্রের কাছে আবেদন করেছে বলে জানা যাচ্ছে। কেন্দ্রের দাবি অতি বর্ষণের কারণে বেশিরভাগ কয়লা খনি থেকে উত্তোলন বন্ধ রাখা হয়েছিল। বহু খনিতে জল ভরে যাওয়ার কারণেও কয়লা তুলতে সমস্যা হচ্ছে। আর তাতেই দেখা দিয়েছিল সাময়িক ঘাটতি। তবে বর্তমানে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়েছে।












Click it and Unblock the Notifications