চিনের নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে, বিকল্প যাত্রাপথে মানস সরোবরে তীর্থযাত্রীরা
সিকিম সীমান্ত সংক্রান্ত সংঘাত যতক্ষণ না মিটছে ততক্ষণ পর্যন্ত, কৈলাস-মানস সরোবর তীর্থ যাত্রার ক্ষেত্রে নাথুলা পাসকে ব্যবহার করতে দেওয়া হবে না বলে জানিয়ে দেয় চিন।
সিকিম সীমান্ত সংক্রান্ত সংঘাত যতক্ষণ না মিটছে ততক্ষণ পর্যন্ত, কৈলাস-মানস সরোবর তীর্থ যাত্রার ক্ষেত্রে নাথুলা পাসকে ব্যবহার করতে দেওয়া হবে না বলে জানিয়ে দেয় চিন। তবে চিনের সেই নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে উত্তরাখণ্ডর 'বিকল্প রাস্তা' দিয়ে মানস সরোবর-কৈলাস যাত্রা করছেন তীর্থযাত্রীরা।

এই তীর্থ যাত্রার সংগঠক গোষ্ঠী কুমায়ুন মন্ডল বিকাশ নিগম, যাত্রীদের পিথারগড়ের ধারচুলার লিুপুলেখ পাস দিয়ে নিয়ে যাচ্ছেন গন্তব্য পর্যন্ত। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, ৫৬ জন তীর্থযাত্রী সমেত প্রথম দলটি এই পথেই সুষ্ঠুভাবে ফিরে এসেছে মানস সরোবর থেকে।
তবে তীর্থ যাত্রীদের দ্বিতীয় ও তৃতীয় দলটি চিনের ভূখণ্ডের মধ্যে দিয়ে যাত্রা করেছে বলে তাঁরা জানিয়েছেন। তবে কুমায়ুন মন্ডল বিকাশ নিগমের দাবি, উত্তরাখণ্ডের রাস্তা দিয়ে অনেক সহজেই এই যাত্রা সংগঠিত করা যাচ্ছে। যাত্রীদেরও কোনও অসুবিধা হচ্ছে না। উল্লেখয, মনে করা হয় যে নাথুলা পাস দিয়ে মানস সরোবর যাত্রা যতটা সোজা , ততটা সহজ নয় উত্তরখণ্ডের লেপুলেখ পাস দিয়ে যাত্রা। যদিও বহু বছর আগে থেকে লেপুলেখ পাস দিয়েই এই তীর্থ যাত্রা
সংগঠিত হয়ে আসছে।












Click it and Unblock the Notifications