সংবাদ মাধ্যম দায়িত্বশীল হোক! দূরদর্শন কেন্দ্রের সম্প্রচার বন্ধের খবর নিয়ে তোপ প্রসার ভারতীর সিইও-র
সংবাদ মাধ্যমের উচিত, খবর পরিবেশনের ব্যাপারে দায়িত্বশীল হওয়া। দূরদর্শন কালাবুরাগিতে (Doordarshan Kalabyragi) বিষয়বস্তু তৈরিতে কোনও পরিবর্তন করা হচ্ছে না। এদিন টুইটে এমনটাই জানিয়েছেন প্রসার ভারতীর (Prasar Bharati) সিইও
সংবাদ মাধ্যমের উচিত, খবর পরিবেশনের ব্যাপারে দায়িত্বশীল হওয়া। দূরদর্শন কালাবুরাগিতে (Doordarshan Kalabyragi) বিষয়বস্তু তৈরিতে কোনও পরিবর্তন করা হচ্ছে না। এদিন টুইটে এমনটাই জানিয়েছেন প্রসার ভারতীর (Prasar Bharati) সিইও (CEO) শশী শেখর (Shashi Shekhar)। ডিটিটাল ও সোশ্যাল মিডিয়া ছাড়াও এই কেন্দ্র নিজেদের মতো করে বিষয়বস্তু তৈরি করছে বলে জানিয়েছেন তিনি।

শুক্রবার একটি খবরে প্রকাশিত হয় প্রসার ভারতী সিদ্ধান্ত নিয়েছে কালাবুরাগি আঞ্চলিক কেন্দ্রের সম্প্রচার বন্ধ করে দেওয়া হবে ৩১ অক্টোবর থেকে। যা নিয়ে একটি প্রসনোটও নাকি দেওয়া হয়েছিল ওই দূরদর্শন কেন্দ্রের তরফ থেকে, দর্শকদের অবগত করানোর জন্য। সেই খবরে বলা হয়েছিল, এই কেন্দ্র থেকে সম্প্রচার বন্ধের পরে বিল্ডিংটির কী হবে, কোন কাজে তা ব্যবহৃত হবে, তা নিয়ে অবশ্য কিছু জানানো হয়নি। তবে এব্যাপারে কর্তারা মুখে কুলুপ এঁটেছেন বলেও জানানো হয়েছিল প্রকাশিত সেই খবরে। প্রসঙ্গত এই কেন্দ্রটি সম্প্রচার শুরু করে ১৯৯৫ সালে। ১৯৯৯ সাল থেকে এই কেন্দ্র স্থানীয় অনুষ্ঠানের পাশাপাশি খবর সম্প্রচারও শুরু করে।
এদিন টুইট করে এই প্রকাশিত এই খবরের প্রতিবাদ করেছেন প্রসার ভারতীর সিইও শশী শেখর। তিনি বলেছেন, সাংবাদ মাধ্যমের উচিত, খবর সম্প্রচারের আগে আরও দায়িত্বশীল হওয়ায়। দূরদর্শন কালাবুরাগি থেকে আগের মতোই কন্টেন্ট তৈরি হবে এবং তা সম্প্রচারও করা হবে। পাশাপাশি ডিজিটাল এবং সোশ্যাল মিডিয়াতেও তা ছড়িয়ে দেওয়া হবে।
Media should conduct itself in a responsible manner verifying all facts. Theres no change in content creation by Doordarshan Kalaburagi. Content from DD Kalaburagi will continue to be aired on @ddchandanabng in it its designated slot apart from digital platforms and social media. https://t.co/BKB07tk6pu
— Shashi S शशि शेखर (@shashidigital) October 9, 2021
জানা গিয়েছে, বিভিন্ন দূরদর্শন কেন্দ্রের পুরো প্রযুক্তির বদল করা হচ্ছে। আগেকার অ্যানালগ পদ্ধতির বদল করা হচ্ছে। প্রসার ভারতী ধাপে ধাপেই তা করছে। তা বুঝতে না পারার কারণে ভুল খবর সম্প্রচার করা হচ্ছে বলেও জানানো হয়েছে প্রসার ভারতীর তরফে।
তবে শুরু দূরদর্শন কালাবুরাগিই নয়, দূরদর্শন শিলচর কেন্দ্র নিয়েও এই অভিযোগ উঠতে শুরু করেছে। যা নিয়ে প্রসার ভারতীর তরফে জানানো হয়েছে, ওই কেন্দ্র থেকে আগের মতোই অনুষ্ঠান সম্প্রচার করা হবে। যা সম্প্রচার করা হবে অসমের জন্য নির্ধারিত দূরদর্শন অসমের অধীনে। এছাড়াও ইউটিউব এবং সোশ্যাল মিডিয়াতেও তা সম্প্রচারিত হবে।
ইতিমধ্যেই দেশের ৭০ শতাংশ অ্যানালগ ট্রান্সমিটার বদল করা হয়ে গিয়েছে। বাকিগুলিরও পরিবর্তন করা হবে, সামনের দিনগুলিতে। যার জন্য ৩১ মার্চ, ২০২২ সময় ধার্য করা হয়েছে। এছাড়াও প্রসার ভারতীর তরফে আইআইটি কানপুরের সঙ্গেও চুক্তি হয়েছে, ভবিষ্যতে যা মোবাইলে অনুষ্ঠানের সম্প্রচার করা যায়, সেই প্রযুক্তি দিয়ে সহায়তা করার জন্য।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications