কোভিশিল্ড বা কোভ্য়াকসিন নিলে কি রক্তে জমাট বাঁধতে পারে? রিপোর্ট প্রকাশ কেন্দ্রীয় প্যানেলের
কোভিশিল্ড বা কোভ্য়াকসিন নিলে রক্ত জমাট বাঁধে না৷ তাই করোনা টিকা নিয়ে কোনও দুশ্চিন্তা করার কোনও কারণ নেই৷ আজ কেন্দ্রীয় সরকারের পদস্থ আধিকারিকদের নিয়ে তৈরি একটি কমিটি একথা জানিয়েছে৷ এর আগে অবশ্য় এই বছরের শুরুতেই ড্রাগস কন্ট্রোলার জেনেরাল অফ ইন্ডিয়ার তরফে একই কথা জানিয়ে টিকাকরণে সবুজ সংকেত দেওয়া হয়েছিল৷

অ্যাসট্রোজেনেকার টিকা নিয়ে প্রশ্ন ওঠে
ইউরোপের বেশ কয়েকটি দেশ অ্য়াসট্রোজেনেকার টিকা নিয়ে প্রশ্ন তুলেছিল৷ সেখানকার নাগরিকরা অভিযোগ করছিলেন, ওই টিকা নিলে রক্ত জমাট বেঁধে যাওয়ার সমস্য়ার দেখা দিচ্ছে৷ সেকারণে বিভিন্ন দেশের সরকারের তরফে অ্য়াস্ট্রোজেনেকার টিকা দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছিল৷ যদিও গত সপ্তাহে ইউরোপের মেডিকেল রেগুলেটর কমিটির তরফে জানানো হয়েছে টিকা নিয়ে যে প্রশ্ন তোলা হচ্ছে তা সঠিক নয়৷ অ্য়াসট্রোজেনেকার টিকা সম্পূর্ণ সুরক্ষিত৷

টিকা নিলে রক্ত জমাট বাঁধে?
দ্য় ন্য়াশনাল অ্য়াডভার্স ইভেন্টস ফলোয়িং ইমিউনাইজেশন (এ ই এই আই) এর তরফে এবিষয়ে জানিয়েছে, কোভ্য়াকসিন এবং কোভিশিল্ডের প্রায় ৪০০টি পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে পরীক্ষা ও বিশ্লেষণ করা হয়েছে৷ কিন্তু কোনও ক্ষেত্রেই রক্ত জমাট বেঁধে যাওয়ার মতো কোনও প্রতিক্রিয়া খুঁজে পাওয়া যায়নি৷

গত ২৪ ঘণ্টায় প্রায় ৩২ লক্ষ ৫৩ হাজার ৯৫ জনকে টিকা দেওয়া হয়েছে
এদিকে গোটা দেশে টিকাকরণ নিয়ে একটি টুইট করেছে স্বাস্থ্য় মন্ত্রক৷ গত ২৪ ঘণ্টায় প্রায় ৩২ লক্ষ ৫৩ হাজার ৯৫ জনকে টিকা দেওয়া হয়েছে বলে ওই টুইটে উল্লেখ করা হয়েছে৷ দেশের নিরিখে জুলাইয়ের শেষ পর্যন্ত ৩০ কোটি দেশবাসীকে টিকা দেওয়ার লক্ষ্য়মাত্রা নিয়েছে ভারত সরকার৷
অভিনেত্রী শ্রীলেখা মিত্রর অদেখা ছবির গ্যালারি












Click it and Unblock the Notifications