বিস্কুট, কুকিজ নয়, স্বাস্থ্য মন্ত্রকের বৈঠকে এবার থেকে দেওয়া হবে খেজুর, বাদাম
স্বাস্থ্যই সম্পদ! সেই কথা মাথায় রেখে এবার মন্ত্রকের বৈঠকে পরিবেশিত খাবার নিয়ে হুলিয়া জারি করলেন স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন।
স্বাস্থ্যই সম্পদ! সেই কথা মাথায় রেখে এবার মন্ত্রকের বৈঠকে পরিবেশিত খাবার নিয়ে হুলিয়া জারি করলেন স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন। মন্ত্রকের কর্মী এবং আধিকারিকদের বৈঠকে বিস্কুট আর কুকিজ নয় দেওয়া হবে স্বাস্থ্য সম্মত খাবার। সেদ্ধ ছোলা, খেজুর, আখরোট, বাদাম এইসব খাবার খেয়েই বৈঠক করতে হবে তাঁদের। কোনও মিখরোচক খাবার দেওয়া হবে না। রীতিমত লিখিত নির্দেশিকা জারি করেছেন স্বাস্থ্যমন্ত্রী।

মন্ত্রকের ক্যান্টিনেও এই নির্দেশিকা জারি করা হয়েছে। আর কয়েকদিন পরেই প্লাস্টিকের বোতলের উপরেও নির্দেশিকা জারি করতে চলেছেন স্বাস্থ্যমন্ত্রী। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের এই নির্দেশিকা ঘিরে রীতিমত শোরগোল পড়ে গিয়েছে।
বিস্কুট এবং কুকিজে প্রচুর পরিমানে ক্যালোরি থাকে। যা শরীরের পক্ষে একেবারেই ভাল নয়। মন্ত্রকের কর্মী এবং আধিকারিকদের সুস্বাস্থ্যের কথা বিবেচনা করেই এই নির্দেশিকা জারি করা হয়েছে। মন্ত্রকের সব ক্যান্টিনেই বিস্কুট এবং কুকিজের বিক্রি বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।
মন্ত্রকের আধিকারিকরা অবশ্য এই নির্দেশিকায় খুশি। তাঁরা জানিয়েছেন মন্ত্রী নিজে যেহেতু ডাক্তার সেকারণে কোনটা স্বাস্থ্যের পক্ষে ভাল সেটা তিনি ভাল করেই জানেন। শরীরের পক্ষে ভাল খাবারই খাওয়া উচিত। তাই এই নির্দেশিকায় তাঁদের কোনও আপত্তি নেই বলে জানিয়েছেন।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications