ভিত্তি নেই পূর্বাভাসে, ক্ষতিগ্রস্ত হচ্ছে চাষাবাদ! আবহাওয়া দফতরের বিরুদ্ধে মামলার হুঁশিয়ারি কৃষকদের

ভিত্তি নেই পূর্বাভাসে, ক্ষতিগ্রস্ত হচ্ছে চাষাবাদ! আবহাওয়া দফতরের বিরুদ্ধে মামলার হুঁশিয়ারি কৃষকদের

আজও মূলত কৃষি প্রধান দেশ হিসাবেই পরিচিতি রয়েছে ভারতের। এদিকে ভারতের কৃষিকাজের গতিপ্রকৃতি আজও অনেকাংশেই নির্ভর বর্ষার বৃষ্টির উপরেই। এদিকে বিশ্ব উষ্ণায়ন সহ আরও একাধিক কারণে গত কয়েক বছর ধরেই আবহাওয়ার খামখেয়ালিপনা দেখেছে ভারত তথা গোটা বিশ্বই। ফলে কখনও এগোচ্ছে, তো কখনও পিছোচ্ছে বর্ষা। কখনও হচ্ছে খরা। আর তাই আগাম পূর্বাভাসের জন্য বর্তমানে দেশের কৃষকেরা অনেকটাই নির্ভরশীল আবহাওয়া দফতরের উপরেই। কিন্ত সাম্প্রতিক কালে বারেবারে ভুল প্রমানিত হয়েছে তাদের পূর্বাভাস।

হাওয়া অফিসের উপর চটেছে কৃষকেরা

হাওয়া অফিসের উপর চটেছে কৃষকেরা

আর তাতেই চটেছেন দেশের কৃষক সমাজের একটা বড় অংশ। এবার এই ভুল পূর্বাভাসের তীব্র প্রতিবাদ করে সরাসরি আবহাওয়া দফতরের বিরুদ্ধে মামলার হুঁশিয়ারি দিল মধ্যপ্রদেশের মালওয়া অঞ্চলের কৃষক ইউনিয়ন। তাদের দাবি বারবার এই ভুল পূর্বাভাসের কারণে তীব্র ক্ষতি হচ্ছে চাষাবাদের। দিশাহীন হয়ে পড়ছেন কৃষকেরা। বিজ্ঞানের সাহায্য নেওয়ার পরেও বারবার এই ভুল কখনওই মেনে নেওয়া যায়না।

আদালতে যাওয়ার হুঁশিয়ারি

আদালতে যাওয়ার হুঁশিয়ারি

এই প্রসঙ্গে ভারতীয় কিষাণ সংঘের মালওয়া অঞ্চলের মুখপাত্র ভারত সিং বলেন, "বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে আইএমডি-র দেওয়া প্রকাশিত আবহাওয়ার পূর্বাভাস ভুল হচ্ছে। এর ফলে কৃষকদের ব্যাপক ক্ষতি হয়েছে। দিনের পর দিন ঘটনা মেনে নেওয়া যায়না। প্রয়োজনে আমরা আদলতের দ্বারস্থ হব। যদিও বিতর্ক শুরু হতেই এই প্রসঙ্গে সাফাই গাইতে দেখা গিয়েছে ভারতের আবহাওয়া অধিদপ্তরের এক বরিষ্ঠ আবহাওয়াবিদকে।

কি বলছে আবহাওয়া দফতর

কি বলছে আবহাওয়া দফতর


তাঁর দাবি, "সব সময় আমাদের পূর্বাভাসেই যে কৃষকরা বিভ্রান্ত হচ্ছেন এমনটা নয়। অনেকেই আজকাল বেসরকারি সংস্থার পূর্বাভাসে চোখ রাখেন। এবারে তো তাদের তরফে আগাম বর্ষার পূর্বাভাস দেওয়া হয়েছল। সেখানে আমারা যদিও বিপরীত কথা বলেছিলাম।" তাঁর দাবি প্রকৃত তথ্য কোথা থেকে আসছে তা যাচাইয়ের পাশাপাশি তা সঠিক কিনা তাও তাদের পরীক্ষা করা উচিত বলে মত প্রকাশ করেন তিনি।

সরকার বিপুল অর্থ খরচ করলেও সঠিক পূর্বাভাস কেন দিতে পারছে না হাওয়া অফিস

সরকার বিপুল অর্থ খরচ করলেও সঠিক পূর্বাভাস কেন দিতে পারছে না হাওয়া অফিস

এদিকে কিষাণ সংঘের নেতার দাবি, "সঠিক আবহাওয়ার খবর পাওয়ার জন্য বর্তমানে সরকার বিপুল অর্থ ব্যয় করছে, কিন্তু তারপরেও বারবার আবহাওয়ার পূর্বাভাসগুলি ভুল প্রমানিত হচ্ছে। আর এই ভুলের খেসারত দিতে হচ্ছে চাষীদের। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী চলায় এবার বড় ক্ষতির মুখে পড়ে উজ্জয়িন জেলায় চাষীরা। প্রায় ৩০০ থেকে ৪০০ হেক্টর জমি পড়ে রয়েছে কোনোরকম বপন ছাড়াই। আর এই পরিণতি আবহাওয়া দফতের ভুল পূর্বাভাসের কারণেই। "

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+