'ধর্ষণ মন্তব্য' নিয়ে ক্ষমা চাইবেন না, মহিলা কমিশনকে জবাব সলমনের
মুম্বই, ১৪ জুলাই : মহারাষ্ট্র মহিলা কমিশনের পাঠানো সমনের জবাব দিলেন সলমন খান। এর আগে দু'বার সমন পাঠানো হলেও সলমন কমিশনে হাজিরা দেননি। এরপর তৃতীয়বার তাঁকে সমন পাঠিয়ে বৃহস্পতিবারের মধ্যে হাজির হতে নির্দেশ দেওয়া হয়। যার জবাব সলমন বুধবার দিয়েছেন। ['নিজেকে ধর্ষিতার মতো মনে হতো' বিতর্কিত মন্তব্য সলমনের]
সলমন হাজিরা না দিয়ে জবাবে জানিয়েছেন, তিনি তাঁর মন্তব্যের জন্য ক্ষমা চাইবেন না। উল্টে মহিলা কমিশনকে একহাত নিয়ে এই বলিউড তারকা তাঁর চিঠিতে কমিশনের এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুলেছেন। সলমন লিখেছেন, এই ধরনের মামলায় নাক গলানোর কোনও অধিকার কমিশনের নেই। [সলমনকে খোলা চিঠিতে তুলোধোনা এক ধর্ষিতার]

সলমনের এই চিঠি পেয়ে জাতীয় মহিলা কমিশনের সদস্য রঞ্জনা কুমারী জানিয়েছেন, সলমন জানেন না নিজের বা সিনেমা জগতের কী ক্ষতি তিনি করছেন। তিনি ক্ষমা চাইলে বিষয়টি মীমাংসা করা যেত সহজেই। ['ধর্ষণ' নিয়ে সলমনের বিতর্কিত মন্তব্যের সমালোচনা আমিরের]
সম্প্রতি মুক্তিপ্রাপ্ত নিজের সিনেমা 'সুলতান'-এর সাংবাদিক বৈঠকে এক প্রশ্নের উত্তরে সলমন বলেন, 'সুলতানের সেটে অভিনয় সহ খাটাখাটনির পরে দিনের শেষে নিজেকে ধর্ষিত মনে হতো'। এই বক্তব্যের পরই সারা দেশের বিভিন্ন মহলে সমালোচনার ঝড় ওঠে। যার জেরে গত ২২ জুন সলমনকে আইনি নোটিশ পাঠায় জাতীয় মহিলা কমিশন। ক্ষমা চাওয়া ও হাজিরার জন্য নির্দেশ দেওয়া হয়।
তবে সলমন হাজির হননি বা ক্ষমা চাননি। এরপর আরও দু'বার সলমনকে নোটিশ পাঠানো হলে তৃতীয়বারের মাথায় হাজিরা না দিলেও তাঁর জবাব এসে পৌঁছেছে মহিলা কমিশনে। এখন দেখার এই বিষয়ে পরবর্তী কী সিদ্ধান্ত নেয় কমিশন।
প্রসঙ্গত শুধু মহারাষ্ট্র মহিলা কমিশন নয়, জাতীয় মহিলা কমিশনও সলমনকে এই একই ইস্যুতে সমন পাঠিয়েছে। তার জবাবও দিয়েছেন সলমন।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications