Army Chief Gen Dwivedi: "শত্রুতা নেই, তবে...," বাংলাদেশকে নরমে-গরমে হুঁশিয়ারি সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর

Army Chief Gen Dwivedi: ভারত বাংলাদেশ (India Bangladesh Relation) সামরিক সম্পর্ক নিয়ে তাৎপর্যপূর্ণ বক্তব্য ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর (Upendra Dwivedi)। আর্মি ডে-এর আগে একাধিক ইস্যু নিয়ে সাংবাদিক সম্মেলন করলেন সেনাপ্রধান। বাংলাদেশের সেনাপ্রধানের সাম্প্রতিক বক্তব্যের রেশ ধরেই দ্বিবেদী জানান, সুরক্ষার স্বার্থে দুই দেশকেই এগিয়ে আসতে হবে। কোনও ধরনের শত্রুতা আনা হবে না।

বাংলাদেশের সঙ্গে সামরিক দিক থেকে কোনও চরম শত্রুতা নেই বলে জানান দ্বিবেদী। তিনি বলেন, "বাংলাদেশ ও ভারত একে অপরের প্রতিবেশী। আমাদের পারস্পারিক সহাবস্থান গুরুত্বপূর্ণ। কূটনৈতিক দিক থেকে ভারত ও বাংলাদেশ উভয়ই উভয়ের কাছে গুরুত্বপূর্ণ। একান্ত নিজেদের স্বার্থেই উভয়ের মধ্যে কোনওরকম শত্রুতা (Animosity) আনা ঠিক হবে না।"

DWIVEDI

বাংলাদেশে রাজনৈতিক অচলাবস্থার সময় সেদেশের সেনাপ্রধানের সঙ্গে সবসময় যোগাযোগ রেখে চলছিলেন বলেও এদিন জানান ভারতের সেনাপ্রধান। সরকার বদলের সময় নিরবিচ্ছিন্ন যোগাযোগ রাখা হয়েছে। এমনকি দু'তরফে ভিডিও কনফারেন্সে কথাও হয়েছিল বলে এদিন জানান উপেন্দ্র দ্বিবেদী। বাংলাদেশ ও ভারতের মধ্যে সামরিক সহাবস্থান পুরোদমে রয়েছে বলে দাবি দ্বিবেদীর।

তবে বাংলাদেশের বর্তমান অস্থিরতার কারণেই যৌথ সামরিক মহড়া পিছিয়ে গিয়েছে বলে জানান ভারতের সেনাপ্রধান। তাঁর কথায়, যতদিন না বাংলাদেশে অস্থিরতা কাটিয়ে পরিস্থিতির উন্নতি হচ্ছে, ততদিন মহড়া হবে না। তবে এখনের মতো বাংলাদেশের সেনাবাহিনীর সঙ্গে ভারতের সম্পর্ক ঠিকঠাকই রয়েছে বলে জানিয়ে দিলেন উপেন্দ্র দ্বিবেদী।

এদিন সাংবাদিক সম্মেলনে জম্মু ও কাশ্মীরে জঙ্গিদের বাড়বাড়ন্ত নিয়ে সেনাপ্রধান বলেন, উপত্যকায় সন্ত্রাসবাদে যে সমস্ত জঙ্গিদের নিকেশ করা হয়েছ, তাদের ৬০ শতাংশই পাকিস্তানি। কেউই স্থানীয় বাসিন্দা নন। জম্মু কাশ্মীরে বসবাসরত ৮০ শতাংশ জঙ্গিই আবার বহিরাগত। স্থানীয়দের মগজধোলাই করে সন্ত্রাসবাদে সামিল করার প্রচেষ্টাও রোখা গিয়েছে।

তবে জম্মু কাশ্মীরে ড্রোনের ২৪ ঘণ্টা নজরদারিতে অনুপ্রবেশ আটকে বর্তমানে টেররিজম থেকে ট্যুরিজমে উন্নীত হওয়ার প্রচেষ্টা সফলভাবে চালানো হচ্ছে বলে জানান সেনাপ্রধান। ভারতীয় সেনায় প্রযুক্তিগত নানান আধুনিকীকরণ করা হচ্ছে বলে জানান তিনি। ড্রোনের ব্যবহার তো বটেই, নাইট-ভিশিয়ন ডিভাইস ও নতুন প্রযুক্তির হাতে পাচ্ছে সেনাবাহিনী। যার জেরেই সন্ত্রাসবাদ সমূলে উৎপাটিত করার লক্ষ্যে হাঁটছে ভারতীয় সেনা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+