বিহারের প্রখ্যাত গণিতবিদ বশিষ্ঠ নারায়ণ সিংহয়ের শেষকৃত্যে মিলল না অ্যাম্বুলেন্স

বিহারের প্রখ্যাত গণিতবিদ বশিষ্ঠ নারায়ণ সিংহয়ের শেষকৃত্যে পাওয়া গেল অ্যাম্বুলেন্স। একটি ভিডিও ভাইরাল হওয়ার পর নতুন করে দানা বাঁধে বিতর্ক। এই প্রসঙ্গে এবার নীতিশ কুমারের সরকারকে কাঠগড়ায় তুলতে দেখা গেল রাষ্ট্রীয় জনতা দলকে। ভাইরাল হওয়া ওই ভিডিওটিতে দেখা যাচ্ছে এক অ্যাম্বুলেন্সের অপ্রতুলতার কারণে বশিষ্ঠ নারায়ণের দেহ বহনে বেগ পেতে হচ্ছে তাঁরই এক আত্মীয়কে।

বিহারের আইনস্টাইনের শেষকৃত্যেও মিলল না অ্যাম্বুলেন্স


তার মৃত্যুকালে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার এই করুন পরিণতির কথা তুলে ও সরকারের তীব্র সমালোচনা করে আরজেডি বলে, “বশিষ্ঠ বাবু একা নন, বিহারের প্রায় প্রতিটি বাসিন্দাকে সরকারী বা বেসরকারি হাসপাতালে এই সমস্যার মুখোমুখি হতে হয়। কোনও বিশেষ ব্যবস্থা বা সুবিধা নয়, কিন্তু কোনও ব্যক্তিকে মানুষ হিসাবে বিবেচনা করা কি এত কঠিন বা ব্যয়বহুল ? ”

বশিষ্ঠ নারায়ণ সিংহ শিক্ষা জীবনের প্রথমার্ধে পাটনার সায়েন্স কলেজ থেকে পড়াশোনা করেন। ১৯৯৫ সালে তিনি ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে যান। এরপর ১৯৬৯ সালে সাইকেল ভেক্টর স্পেস থিওরিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। গণিতের উপর তার সহজাত দক্ষতা, পারদর্শিতা ও মেধার জন্য তাকে বিহারের আইনস্টাইন বলেও সম্বোধন করেন অনেকে।

বেশ কিছুদিন ধরেই এই বিশিষ্ট গণিতবিদ সিজোফ্রেনিয়ায় ভুগছিলেন বলে জানা গেছে। বর্তমানে পাটনা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিত্সারত অবস্থাতেই মারা যান। অন্যদিকে তাঁর মৃত্যু “রাজ্য ও দেশের জন্য অপূরণীয় ক্ষতি” বলে শোক প্রকাশ করতে দেখা যায় বিহারের মুখ্যমন্ত্রী নীতি কুমারকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+