ঝাড়খণ্ড ও মহারাষ্ট্রে জোট গড়ে বিজেপিকে ঠেকালেও দিল্লিতে একা চলো নীতি কংগ্রেসের

ঝাড়খণ্ড, মহারাষ্ট্রে করলেও দিল্লি নির্বাচনে জোট করার প্রশ্নই আসে না বলে জানিয়ে দিল কংগ্রেস। দিল্লিতে পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া নিয়ে আত্মবিশ্বাসী বলে জানাচ্ছে কংগ্রেস কর্তারা। দিল্লি কংগ্রেসের প্রধান সুভাষ চোপড়া বলেন, 'আমরা একাই সরকার গড়তে সক্ষম হব দিল্লিতে। আমাদের এখানে জোট করার কোনও প্রয়োজন নেই।'

লোকসভা নির্বাচনের সময় ভেস্তে যায় জোটের পরিকল্পনা

লোকসভা নির্বাচনের সময় ভেস্তে যায় জোটের পরিকল্পনা

এর আগে লোকসভা নির্বাচনের সময় দিল্লিতে আম আদমি পার্টির সঙ্গে জোট গড়ার একটি প্রচেষ্টা করেছিল কংগ্রেস। মূলত বিজেপিতে ঠেকাতে এই জোট করার কথা অগ্রসর হলেও পরবর্তীতে আসন বিন্যাস নিয়ে মতবিরোধ হওয়ায় শেষ পর্যন্ত আর জোট হয়নি। এবং দিল্লিতে লোকসভা নির্বাচনে দুই দলের কেউই একটি আসন পায়নি।

কংগ্রেসের 'হাল্লা বোল' ব়্যালি

কংগ্রেসের 'হাল্লা বোল' ব়্যালি

সুভাষ চোপড়া বলেন, 'আমি খুব স্পষ্ট করে বুঝিয়ে দিতে চাই যে আমরা দিল্লিতে সংখ্যাগরিষ্ঠতা পেতে চলেছি। আমরাই দিল্লিতে পরবর্তী সরকার গঠন করতে চলেছি। আমাদের পক্ষ থেকে কারোর সঙ্গে কোনও প্রকারের জোট গড়ার সম্ভাবনা নেই।' নির্বাচনে জেতার লক্ষ্যে কংগ্রেস দিল্লির বিভিন্ন জায়গায় 'হাল্লা বোল' ব়্যালি করছে। বিজেপি ও আম আদমি পার্টি, দুইয়ের বিরুদ্ধেই সেখানে আক্রমণ শানানো হচ্ছে।

'কংগ্রেসই পারে দিল্লিতে স্থিতিশীল সরকার দিতে'

'কংগ্রেসই পারে দিল্লিতে স্থিতিশীল সরকার দিতে'

দিল্লি কংগ্রেসের প্রধান বলেন, 'দিল্লির মানুষ বুঝতে পেরেছএ যে একমাত্র কংগ্রেসই পারে দিল্লিতে সুষ্ঠু এবং স্থিতিশীল সরকার দিতে। এর আগে ১৫ বছরের কংগ্রেস শাসনে দিল্লিবাসী আমাদের দলের করা উন্নয়নও দেখএছে। এবং সেটাই আমাদের দলের বিশ্বাসযোগ্যতা।'

জোট গড়েই ঝাড়খণ্ড সরকারে কংগ্রেস

জোট গড়েই ঝাড়খণ্ড সরকারে কংগ্রেস

সদ্যই বিজেপির প্রতাপকে হারিয়ে ঝাড়খণ্ডে ক্ষমতায় এসেছে কংগ্রেস। লোকসভা নির্বাচনের পর অনুষ্ঠিত হওয়া একের পর এক বিধানসভা নির্বাচনে বিজেপিকে ক্ষমতা থেকে দূরে রেখে কংগ্রেস প্রমাণ করে দিয়েছে যে বিজেপি অজেয় নয়। তবে এটা করতে গিয়ে সব রাজ্যেই প্রায় ক্ষমতাতে থাকলেও জোটের ছোট ভাই হিসাবে আবির্ভাব ঘটেছে দেশের শতাব্দী প্রাচীণ এই জাতীয় দলের।

তবে দিল্লিতে তারা নিল একলা চলো নীতি

তবে দিল্লিতে তারা নিল একলা চলো নীতি

ঝাড়খণ্ডে যেমন হেমন্ত সোরেনের ঝাড়খণ্ড মুক্তিমোর্চাকে সামনে রেখে বিজেপিকে আটকেছে কংগ্রেস। তেমন করেই বিহারেও আরজেডিকে সামনে রেখে বিজেপি-জেডিউ জোটকে রুখতে পরিকল্পনা শুরু করে দিয়েছে কংগ্রেস। তবে দিল্লির ক্ষেত্রে তারা একা চলো নীতিতেই বিশঅবাস রাখছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+