বিহারে ফের শপথ নিতে চলেছেন নীতীশ! কারা আসছেন নতুন মন্ত্রিসভায়? সামনে এল সম্ভাব্য তালিকা
বিহারের রাজনীতিতে ফের জমজমাট উত্তেজনা। আগামী ২০ নভেম্বর পাটনার গান্ধী ময়দানে হবে নতুন সরকার গঠনের শপথগ্রহণ অনুষ্ঠান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ এনডিএর শীর্ষ নেতৃত্ব উপস্থিত থাকার কথা। তরইমাঝে মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বুধবার রাজ্যপালের সঙ্গে দেখা করে আনুষ্ঠানিক ভাবে পুরনো সরকারের পদত্যাগপত্র জমা দেবেন, পাশাপাশি এনডিএর সব সহযোগী দলের সমর্থনের চিঠিও তুলে দেবেন।
জেডিইউ সূত্রে জানা গেছে, আজ অর্থাৎ ১৯ নভেম্বর নীতীশকে বিধানমণ্ডল দলের নেতা হিসেবে নির্বাচিত করা হবে। এরপর রেকর্ড দশম বারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন তিনি।

কে কে আসতে পারেন নতুন মন্ত্রিসভায়? সম্ভাব্য নামের তালিকা, ভারতীয় জনতা পার্টি (বিজেপি) থেকে সম্ভাব্য মন্ত্রী সম্রাট চৌধুরী, বিজয় কুমার সিংহ, মঙ্গল পাণ্ডে, নীতিশ মিশ্র, নীতিন নবীন, রেণু দেবী, নীরজ কুমার সিং বাবলু, সঞ্জয় সরাওগি, রজনীশ কুমার সিং, জনতা দল ইউনাইটেড (জেডিইউ) থেকে সম্ভাব্য মন্ত্রী
বিজয় কুমার চৌধুরী, বিজেন্দ্র কুমার যাদব, শ্রবণ কুমার, অশোক চৌধুরী, রত্নেশ সাদা, সুনীল কুমার, শ্যাম রাজক, মহম্মদ জামা খান, লেশি সিং, দমোদর রাওয়াত,এলজেপি (আরভি), হাম ও আরএলএম থেকে সম্ভাব্য মন্ত্রী রাজু তিওয়ারি (এলজেপি-রামবিলাস), সন্তোষ কুমার সুমন (হিন্দুস্তানি আওয়াম মোর্চা), স্নেহলতা কুশওয়াহা (রাষ্ট্রীয় লোক মরচা),
বুধবার সকাল ১১টায় জেডিইউ বিধানমণ্ডল দল নীতীশকে তাদের নেতা নির্বাচিত করবে। এরপর বিকেল ৩.৩০ মিনিটে তিনি এনডিএর নেতা হিসেবে মনোনীত হবেন। তারপরই রাজ্যপাল আরিফ মহম্মদ খানের কাছে পদত্যাগপত্র ও নতুন সরকারের সমর্থনপত্র জমা দেবেন। সেদিনই বর্তমান বিধানসভা ভেঙে দেওয়া হবে।
বিহার বিধানসভা নির্বাচনে এনডিএ ঝড় তুলেছে,মোট আসন ২০২/২৪৩, বিজেপি ৮৯,জেডিইউ ৮৫,এলজেপি (আরভি)১৯, হাম ৫, আরএলএম ৪,অন্যদিকে আরজেডি মাত্র ২৫ আসন, মহাজোটের ঝুলিতে ৩৫টি আসন।
-
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত?











Click it and Unblock the Notifications