বিহার বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দেবেন নীতীশ-সুশীল
শপথ গ্রহণের ২৪ ঘণ্টা পোরতে না পেরতোই বিহার বিধানসভায় বিজেপি- জেডিইউ জোটের সংখ্যাগরিষ্ঠতা করতে চলেছেন নীতীশ-সুশিল মোদীরা।
বুধবারই আরজেডির সঙ্গে ত্যাগ করে বেরিয়ে এসে, মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন বিহারের জেডিইউ নেতা নীতীশ কুমার। এই ঘটনার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই বিজেপির সঙ্গে হাত মিলিয়ে সরকার গঠন করতে ফের একবার মুখ্যমন্ত্রী পদে শপথ নেন নীতীশ। আর এবার সেই শপথ গ্রহণের ২৪ ঘণ্টা পোরতে না পেরতোই বিহার বিধানসভায় বিজেপি- জেডিইউ জোটের সংখ্যাগরিষ্ঠতা করতে চলেছেন নীতীশ-সুশিল মোদীরা।

বৃহস্পতিবারই রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠির উপস্থিতিতে বিহারের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন নীতীশ কুমার। উপমুখ্যমন্ত্রী পদে শপথ নেন বিজেপি নেতা সুশীল মোদী। উল্লেখ্য, এই উপমুখ্য়মন্ত্রী পদেই এর আগে নীতীশের মন্ত্রীসভায় আসীন ছিলেন লালুপ্রসাদের ছেলে তেজস্বী যাদব।
দুর্নীতি মামলায় তেজস্বীর নাম জড়ালে তা অস্বস্তিতে ফেলে নীতীশ সরকারকে। ফলে বিহারের প্রাক্তন জোট সরকারে, লালু প্রসাদের আরজেডির কাছ থেকে দূরত্ব বাড়াতে থাকে নীতীশের জেডিইউ। এদিকে, রাজনৈতিক অঙ্কের খেলায় নীতীশের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে বিজেপির। শেষমেশ আরজেডির সঙ্গ ত্যাগ করে বিজেপির হাত ধরে সরকার গড়ার দাবি জানান নীতীশ কুমার। যে সরকার গঠনের জন্য বিধান সভায় প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ হবে শুক্রবার।
২৪৩ জন বিধায়কের মধ্যে নীতীশ-সুশীলের ক্যাম্পে রয়েছেন ১৩২ জন বিধায়ক। এঁদের মধ্যে ৫৩ জন বিডেপির বিধায়ক ও ৭১ জন জেডিইউএর বিধায়ক। এরসঙ্গে এনডিএ জোট সঙ্গী হিন্দুস্তানি আওয়ামি মোর্চা সেকিউলার ও এলজেপি ও আর এলএসপি এই দুটি দলেরই ২ জন করে বিধায়ক রয়েছেন নীতীশ-সুশীলের সমর্থনে। এছাড়াও শোনা যাচ্ছে ৪ জন নির্দল প্রার্থীর সমর্থন জিততে চলেছেন নীতীশ।












Click it and Unblock the Notifications