তেজস্বীকে এবার বড় 'ধাক্কা' দেওয়ার মেজাজে নীতীশের জেডিইউ! বিহারে উঠল কোন দাবি
তেজস্বীকে এবার বড় 'ধাক্কা' দেওয়ার মেজাজে নীতীশের জেডিইউ! বিহারে উঠল কোন দাবি
ভোট পরবর্তী রাজনীতিতে রীতিমতো তুঙ্গে বিহারের পারদ। বিহার মন্ত্রিসভা গঠনের পরই জেডিইউয়ের মেওয়ালালের বিরুদ্ধে দুর্নীতি নিয়ে পরাদ চড়িয়ে ছিলেন জেডিই নেতারা। যার ফলে নীতীশ মন্ত্রিসভাকে বড় 'ধাক্কা' দিয়ে বেরিয়ে যান মেওয়ালাল। এবার পাল্টা চাল জেডিইউয়ের।

জেডিইউয়ের নিশানা তেজস্বীর দিকে
এবার বিহারে বিরোধী নেতার আসন যাতে লালুপুত্র তেজস্বী দখলে রাখতে না পারেন, তার তোরজোড় শুরু হয়ে গেল জেডিইউ শিবিরে। জেজিইউয়ের দাবি,তেজস্বীর বিরুদ্ধে দুর্নীতির মামলা রয়েছে। ফলে তিনি কিছুতেই বিপক্ষের নেতা হতে পারেন না।

ধুন্ধুমার সংঘাত জেডিইউ বনাম আরজেডির
এর আগে আরজেডি দাবি করে নীতীশ মন্ত্রিসভার একের পর এক নেতা দুর্নীতি গ্রস্ত। তাঁদের হাতে বিহারের মন্ত্রিত্বের দায়িত্ব অনুচিত। সেই দুর্নীতি প্রসঙ্গে নাম উঠে আসে বিহারে সদ্য শিক্ষামন্ত্রী পদে শপথ নেওয়া মেওয়ালাল চৌধুরীর।

মেওয়ালালের পদত্যাগ ও পাল্টা জেডিইউ
দুর্নীতিতে নাম জড়ানোর অভিযোগের পর বিহারের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন মেওয়ালাল। এরপর তেজস্বীর রেকর্ড খুলে বসে জেডিইউ। তেজস্বীর বিরুদ্ধে বিহারে যে কয়টি দুর্নীতির অভিযোগ রয়েছে তা নিয়ে এবার জেডিইউ সরব হয়েছে। তাদের জাবি, একাধিক দুর্নীতির মামলা নিয়ে বিধানসভায় বিপক্ষ নেতার আসনে তেজস্বী বসতে পারবেন না। কারণ নীতীশ সরকার 'জিরো টলারেন্স' নিয়ে বিহার শাসনে ব্রতী।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications