মহাজোট ক্ষমতায় এলে সব পিছিয়ে পড়া রাজ্যে স্পেশাল স্ট্যাটাস পাবে, নীতীশের প্রতিশ্রুতি ঘিরে নতুন জল্পনা
মহাজোট ক্ষমতায় এলে সব পিছিয়ে পড়া রাজ্যে স্পেশাল স্ট্যাটাস পাবে, নীতীশের প্রতিশ্রুতি ঘিরে নতুন জল্পনা
ফের প্রধানমন্ত্রী প্রার্থী হওয়ার জল্পনা উস্কে দিলেন নীতিশ কুমার। জেডিইউ সুপ্রিমো সম্প্রতি বিজেপির হাত ছেড়ে মহাজোটে সামিল হয়েছেন। নীতীশ কুমার প্রতিশ্রুতি দিয়েছেন, অবিজেপি জোট কেন্দ্রে ক্ষমতায় এলে পিছিয়ে পড়া রাজ্যগুলিতে বিশেষ মর্যাদা দেওয়া হবে। নীতিশের এই মন্তব্যের পর তাঁর প্রধানমন্ত্রী প্রার্থী হওয়ার জল্পনা আরও উস্কে দিয়েছেন। মহাজোটে নীতিশ সামিল হওয়ার পরেই তাঁর প্রধানমন্ত্রীর দৌড়ে সামিল হওয়ার জল্পনা পারদ চড়েছিল।

নীতীশের ভোট প্রতিশ্রুতি
লোকসভা ভোট আসতে এখনও বেশ কিছু সময় দেরি রয়েছে। তারমধ্যই ভোট প্রতিশ্রুতি দিয়ে ফেলেলেন মহাজোটের অন্যতম বর্ষিয়ান নেতা নীতীশ কুমার। গতমাসেই নতুন করে মহাজোটে হাত মিলিয়েছেন তিনি। বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বলেছেন, ২০২৪-র লোকসভা ভোটে অবিজেপি জোট ক্ষমতায় এলে পিছিয়ে পড়া রাজ্যগুলি বিশেষ মর্যাদা পাবে। বিজেপির সমালোচনা করে তিিন বলেছেন,এখনও কেন সেটা দেওয়া হয়নি তার কোনও যথার্থ কারণ মোদী সরকার দেখাতে পারেনি।

বিহারের বিশেষ মর্যাদা দাবি
মহাজোটে সামিল হয়েই বিহারের বিশেষ মর্যাদার দাবিতে সরব হয়েছেন নীতীশ কুমার। তিনি দাবি করেছেন বিহারও পিছিয়ে পড়া রাজ্যগুলির মধ্যে অন্যকত। কারণ এখানেও অনেক পিছিয়ে পড়া শ্রেণির মানুষ রয়েছেন। বিহার থেকে ঝাড়খণ্ড আলাদা হয়ে যাওয়ার পর বিহারও একাধিক সংকটের মুখোমুখি হয়েছে। অসংখ্য মানুষ কাজ হারিয়েছেন। বিজেপিকে নিশানা করে তিিন বলেছেন পশ্চিমভারতের একাধিক রাজ্যের উন্নয়নে বিপুল টাকা খরচ করেছে মোদী সরকার। অথচ তার কোনও প্রয়োজন ছিল না।

বিজেপির সঙ্গে জোট বড় ভুল
বিজেপির সঙ্গে জোট গড়ে প্রথমে বিহারে সরকার গড়েছিলেন নীতীশ কুমার। কিন্তু দেড় বছর পার হতেই সেই জোটে ইতি টেনেছেন তিিন। বিজেপি মহারাষ্ট্র ফরমূলায় নীতীশ সরকারকে দখল করতে চাইছে আঁচ করেই নীতীশ কুমার রাতারাতি বিজেপির সঙ্গে জোট ভেঙে মহাজোটের সঙ্গে হাত মেলায়। এবং মহাজোটের সঙ্গে হাত মিলিয়ে নতুন করে সরকার গড়েন তিনি। এবার তিনি আরজেডি নেতা েতজস্বীকে উপমুখ্যমন্ত্রী করে সরকার পরিচালনার দায়িত্ব নিয়েছেন।

বিরোধী ঐক্যের তোরজোর
মহাজোটে সামিল হতেই দিল্লি উড়ে যান নীতীশ কুমার। সেখান কংগ্রেস সহ একাধিক অবিজেপি রাজনৈতিক দলের েনতাদের সঙ্গে বৈঠক করেন। নীতীশের এই দিল্লি সফরের মধ্যেই তাঁর মহাজোটের প্রধানমন্ত্রী প্রার্থী হওয়ার জল্পনা শুরু হয়ে যায়। বিহারকা বাবু প্রধানমন্ত্রী বলে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড শুরু হয়ে যায়। শেষ পর্যন্ত নীতীশ সেই জল্পনার অবসান ঘটান। তিিন জানিয়ে দেন এরকম কোনও সিদ্ধান্তই হয়নি।












Click it and Unblock the Notifications