যৌন অপরাধ বাড়ছে দেশে, পর্নো সাইটগুলি নিষিদ্ধ করতে মোদীকে চিঠি দেবেন নীতীশ
দেশে যৌন অপরাধের ঘটনা বেড়ে চলার জন্য পর্নো সাইটকে দায়ী করেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। তিনি কেন্দ্রের কাছে অনুরোধ করেছেন, এই জাতীয় ইন্টারনেট প্ল্যাটফর্ম নিষিদ্ধ করার জন্য।
দেশে যৌন অপরাধের ঘটনা বেড়ে চলার জন্য পর্নো সাইটকে দায়ী করেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। তিনি কেন্দ্রের কাছে অনুরোধ করেছেন, এই জাতীয় ইন্টারনেট প্ল্যাটফর্ম নিষিদ্ধ করার জন্য। এই পর্নো সাইটগুলিতে ধর্ষণের ভিডিও ক্লিপ দেখে বিকৃত আনন্দ উপভোগ করার পাশাপাশি অপরাধের ব্লু-প্রিন্ট তৈরি করে একটা শ্রেণি।

হায়দরাবাদের কুখ্যাত ধর্ষণ ও হত্যার ঘটনার কথা উল্লেখ করে নীতীশ কুমার বলেন, তিনি সারাদেশে এই জাতীয় সাইটে সম্পূর্ণ নিষেধাজ্ঞার জন্য কেন্দ্রে একটি চিঠি লেখার পরিকল্পনা করছেন। সম্প্রতি বিহারের বক্সার ও সমতীপুর জেলাতেও এমনই দু'একটি ঘটনা সামনে আসে। তারপর উন্নাওয়ের পর হয়দরাবাদেও ঘয়ে যায় চাঞ্চল্যকর ঘটনা।
নীতীশ বলেন, একটি জঘন্য প্রবণতা প্রত্যক্ষ করা যাচ্ছে সম্প্রতি। আমি সর্বদা সামাজিক মিডিয়া এবং প্রযুক্তির অশুভ প্রভাবগুলি সম্পর্কে প্রতিক্রিয়া প্রকাশ করেছি। তার বিরাট সুবিধাগুলি অস্বীকার না করেই নীতীশ কুমার বলেন, সমাজের খারাপ দিকটা চিন্তা করেই এই সাইটগুলি বন্ধ করার পক্ষে তিনি।
মুখ্যমন্ত্রী, 'জল-জীবন-হরিয়ালি যাত্রা'-র প্রথম পর্বের শেষ দিনে উত্তর বিহার জেলায় ছিলেন। এই সময় তিনি পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু মোকাবিলার বার্তা দেন। প্রায় ৪৫ মিনিটের দীর্ঘ ভাষণে এরপরে তিনি যৌন অপরাধের বিরুদ্ধে গর্জে ওঠেন। বাল্য বিবাহ ও যৌতুকের উপর নিষেধাজ্ঞা জারির কথা বলেন তিনি। সামাজিক সংস্কারমূলক পদক্ষেপের সঙ্গে সঙ্গতিপূর্ণ ব্যবস্থার বার্তা দেন নীতীশ।
তিনি বলেন, যখন থেকে অ্যালকোহল বিক্রয় এবং সেবনের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল, তাদের মধ্যে বেশিরভাগ লোক উচ্চ শিক্ষিত ব্যক্তিরা আমার উপর অসন্তুষ্ট ছিলেন। নিষেধাজ্ঞায় হতাশার কারণে তারা আমাদের সরকারের সমস্ত ভালো কাজকে অগ্রাহ্য করেছিলেন।
তাঁর কথায়, আমরা ইতিমধ্যে নেওয়া পদক্ষেপের বিষয়েও কোনও আপোশ করতে যাচ্ছি না। আমরা আইন-শৃঙ্খলা রক্ষায় শিথিলতাও করছি না। বরং আরও জোরদার করে পর্নো সাইটগুলি ব্যান করার বার্তা দিচ্ছি। এইসব দেখেই মহিলাদের বিরুদ্ধে জঘন্য আচরণ করছে একটা শ্রেণি। যারা এগুলি দেখছে তারাই স্বাভাবিকভাবে বিকৃত যৌনতায় আকৃষ্ঠ হয়ে পড়ছে। তিনি বলেন, আমি যুবসম্প্রদায়কে অনুরোধ করব এই সব থেকে দূরে থাকতে।












Click it and Unblock the Notifications