বিহারে আসন সমঝোতা খুশি নন, জানুয়ারিতেই ফের এনডি ছাড়তে পারেন নীতীশ কুমার
বিজেপি-র সঙ্গে আসন সমঝোতায় অসন্তুষ্ট জনতা দল ইউনাইটেড ফের একবার লোকসভার আগে এনডিএ ছেড়ে বেরিয়ে আসতে পারে বলে খবর।
বিহারে ফের একবার বড় ঝটকা লাগতে চলেছে বিজেপির। আগামী লোকসভা ভোটে বিজেপি-র সঙ্গে আসন সমঝোতায় অসন্তুষ্ট জনতা দল ইউনাইটেড ফের একবার লোকসভার আগে এনডিএ ছেড়ে বেরিয়ে আসতে পারে বলে খবর। একদিন আগেই খবর হয়েছিল বিজেপি ও জেডিইউ এর আসন সমঝোতা হয়ে গিয়েছে। তবে এখন শোনা গিয়েছে, সেই সমঝোতায় একেবারেই খুশি নন নীতীশ কুমার।

মোট ৪০টি আসনের মধ্যে বিজেপি ১২টি নিয়ে জেডিইউকে মাত্র ১২টি আসন দেওয়ার কথা বলেছে বলে খবর। বাকী আসনগুলিতে এলজেপি, আরএলএসপি-র মতো এনডিএ-র শরিক দল লড়বে।
এই আসন ভাগাভাগি একেবারেই পছন্দ হয়নি জেডিইউ-র। আগে সমান সমান আসনে বিজেপি-জেডিইউ লড়েছে। তার উপরে জেডিইউ-কে পাশে নিয়েই বিহারে বিজেপি বড় শক্তি হিসাবে উঠে এসেছে। সেখানে রাজ্যের দল হিসাবে জেডিইউ-ই বেশি শক্তিশালী। সেখানে নীতীশের দলেরই বেশি আসন প্রাপ্য বলে দলের নেতারা মনে করছেন।
রিপোর্ট অনুযায়ী আগামী ২০১৯ সালের জানুয়ারি মাসেই নীতীশের জেডিইউ এনডিএ ছেড়ে বেরিয়ে আসতে চলেছে। এবং বলা হচ্ছে, ফের একবার মহাজোটেই ফিরতে পারেন নীতীশ।
যদিও জেডিইউ-র তরফে এনডিএ ছাড়ার প্রসঙ্গ উড়িয়ে জানানো হয়েছে, যারা এসব বলছেন তাঁরা দিবাস্বপ্ন দেখছেন। নীতীশ প্রস্তাব দিয়েছেন ছয় মাস আগেই। আলোচনা মাধ্যমে সমস্যার সমাধান হবে। দলের তরফে এমন বক্তব্য সামনে এলেও জল্পনা থামছে না। নীতীশ শেষপর্যন্ত ফের জেডিইউ ছাড়লে বিহারের রাজনীতি কোন পথে এগোয় তা নিশ্চয়ই দেখার বিষয় হবে।












Click it and Unblock the Notifications