'টর্নেডো' কি সময়ের অপেক্ষা! মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মঙ্গলেই বৈঠকে নীতীশ কুমার

বছর ঘুরলেই লোকসভা নির্বাচন! আর সেই নির্বাচনের আগে ফের একবার জোরদার হচ্ছে বিরোধী ঐক্য। ইতিমধ্যে সে বিষয়ে আলোচনাও শুরু হয়েছে জাতীয় রাজনীতিতে। এই অবস্থায় বাংলায় আসছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।

গত কয়েকমাস আগেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করে গিয়েছেন সমাজবাদী সুপ্রিমো অখিলেশ যাদব। বৈঠক হয়েছে কুমারস্বামীর সঙ্গেও। এমনকি সম্প্রতি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্টালিনের সঙ্গেও ফোনে কথা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। এবার তৃণমূল সুপ্রিমোর মুখোমুখি হচ্ছেন বিহারের মুখ্যমন্ত্রী। আগামী মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন নীতীশ। বিকেল চারটে নাগাদ নবান্নে এই বৈঠক হতে চলেছে বলে জানা গিয়েছে।

মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মঙ্গলেই বৈঠকে নীতীশ কুমার

যখন ফের একবার জাতীয় রাজনীতিতে বিরোধী জোটের জল্পনা তৈরি হয়েছে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নীতীশ কুমারের বৈঠক খুবই তাৎপর্যপূর্ণ হতে চলেছে বলেই মনে করা হচ্ছে। আর এই বৈঠক থেকে একাধিক বদলের ইঙ্গিত দেবে বলেও মনে করছে রাজনৈতিকমহল। বলে রাখা প্রয়োজন, মাস কয়েক আগে হঠাত করেই বিজেপির সঙ্গে সম্পূর্ক ছিন্ন করেন নীতীশ কুমার। আর এরপরেই দিল্লির মসনদ থেকে মোদীকে উৎখাতের ডাক দেন।

Nitish Kumar

শুধু তাই নয়, বিজেপি বিরোধী সমস্ত জোটকে এক ছাতার নীচে আনার কথাও শোনা যায় নীতীশের মুখে। এই বিষয়ে তিনি উদ্যোগী হবেন বলেও মন্তব্য করেন। আর এরপরেই কখনও রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধীর সঙ্গে দফায় দফায় বৈঠক করেছেন জেডিইউ সুপ্রিমো। এমনকি একাধিক বিজেপি বিরোধী মুখ্যমন্ত্রীর সঙ্গেও তাঁর কথা হয়েছে। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনায় কি সিদ্ধান্ত হয় সেদিকেই রাজনৈতিক মহল।

Mamata Banerjee

ইতিমধ্যে জাতীয় রাজনীতিতে বিরোধী ঐক্যের ঝড় উঠবে বলে বিজেপিকে হুঁশিয়ারি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, সবার সঙ্গে যোগাযোগ রয়েছে। কোনও সময়ে নিস্তব্ধতাও অনেক কিছুর বার্তা দেন বলে জানিয়েছেন। যথা সময়ে বিরোধী ঐক্য দেখা যাবে বলেও জানিয়েছেন তৃণমূল নেত্রী। আর সেই সময়ে ঝড় উঠবে। আর তাতেই বিজেপি উৎখাত হয়ে যাবে বলে দাবি তাঁর। শুধু তাই নয়, আগামই লোকসভা নির্বাচনে বিজেপি ২০০ এরও বেশি আসন পাবে না বলেও মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+