ফের মতের তফাত! ইতিহাস পরিবর্তন নিয়ে অমিত শাহের মন্তব্যকে কটাক্ষ জোটসঙ্গী নীতীশ কুমারের

ফের মতের তফাত! ইতিহাস পরিবর্তন নিয়ে অমিত শাহের মন্তব্যকে কটাক্ষ জোটসঙ্গী নীতীশ কুমারের

মাঝের বছর দুয়েক বাদ দিলে বিজেপির দীর্ঘদিনের জোটসঙ্গী নীতীশ কুমার (Nitish Kunar) । এবার সেই নীতীশ কুমার নিশানা করছেন বিজেপিকে (BJP)। গেরুয়া শিবিরের বিরুদ্ধে ইতিহাস (History) পরিবর্তনের অভিযোগ নিয়ে সরব হয়েছেন তিনি। নীতীশ কুমার প্রশ্ন করেছেন, ইতিহাসকে কী করে কেউ বদলে দিতে পারে? এব্যাপারে স্পষ্টতই তাঁর নিশানায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)।

শুধুমাত্র মুঘলদের প্রাধান্য

শুধুমাত্র মুঘলদের প্রাধান্য

সম্প্রতি একটি বইপ্রকাশের অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন দেশের বেশিরভাগ ইতিহাসবিদ পাণ্ড্য, চোল, মৌর্য, গুপ্ত এবং অহমের মতো অনেক সাম্রাজ্যের গৌরবময় ইতিহাস উপেক্ষা করে শুধুমাত্র মুখলদের ইতিহাসকে প্রাধান্য দিয়েছেন। তিনি বলেছিলেন, ঐতিহাসিকদের তিনি কিছু বলতে চান। দেশের অনেক সাম্রাজ্য থাকলেই ইতিহাসবিদরা শুধুমাত্র মুঘলদের ওপরে মনোনিবেশ করেছেন। বেশিভাগ জায়গাতেই তাদের সম্পর্কে লেখা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, পাণ্ড্য সাম্রাজ্য ৮০০ বছর, অহম সাম্রাজ্য ৬৫০ বছর চলেছিল। অহমরা বখতিয়ার খিলজি এমন কী ঔরঙ্গজেবকে পরাজিত করে অসমের সার্বভৌমত্ব রক্ষা করেছিলেন। এছাড়াও পল্লব সাম্রাজ্য ৬০০ বছর এবং চোলরা ৬০০ বছর শাসন করেছিল বলেও উল্লেখ করেছিলেন
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

অমিত শাহ বলেছিলেন, মৌর্যরা আফগানিস্তান থেকে লঙ্কা পর্যন্ত ৫৫০ বছর ধরে শাসন করেছিল। সাতবাহনরা ৫০০ বছর রাজত্ব করেছিল। গুপ্তরা ৪০০ বছর রাজত্ব করেছিল। আর সমুদ্রগুপ্ত প্রথমবারের মতো অখণ্ড ভারতের স্বপ্ন দেখেছিলেন। কিন্তু এদের নিয়ে সেরকমভাবে উল্লেখ নেই, বলেছিলেন তিনি।

 ইতিহাসবিদদের কাছে আবেদন

ইতিহাসবিদদের কাছে আবেদন

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ইতিহাসবিদদের কাছে আবেদন করতে গিয়ে বলেছিলেন, অতীতের গৌরবকে বর্তমানের জন্য পুনরুজ্জীবিত করতে হবে। আর তা উজ্জ্বল ভবিষ্যত গড়ে তুলতে সহায়তা করবে। তিনি বলেছিলেন ইতিহাস সরকারের ওপরে নির্ভর করে না। যাঁরা ইতিহাসে সঠছিক স্থান পাননি, তাগের সম্পর্কে ইতিহাসবিদরা সঠিক তথ্য দিলে সত্য সামনে আসে।

ইতিহাসকে কি কেউ বদলাতে পারে

ইতিহাসকে কি কেউ বদলাতে পারে

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এইসব কথা নিয়ে পাল্টা প্রশ্ন তুলেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। তিনি প্রশ্ন করেছেন ইতিহাসকে কি কেউ বদলাতে পারে। অমিত শাহের উদ্দেশে তিনি প্রশ্ন করেছেন, তাহলে কি তিনি ইতিগাস বদলাবেন? তিনি (নীতীশ) বুঝতে পারছেন না,কীভাবে ইতিহাসকে পরিবর্তন করা যায়। তিনি আরও বলেন, ভাষা একটা সমস্যা কিন্তু মৌলিক ইতিহাস তো কেউ পরিবর্তন করতে পারবেন না।

আগেও দ্বিমত নীতীশের

আগেও দ্বিমত নীতীশের

শুধু ইতিহাস বই নিয়েই নয় এর আগে ধর্মান্তর বিরোধী আইন নিয়ে নীতীশ কুমার বলেছিলেন, তার রাজ্যে ওই আইনের কোনও প্রয়োজন নেই। কেননা বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের মানুষজন তাঁর রাজ্যে শান্তিতেই বসবাস করেন। প্রসঙ্গত বিহার থেকে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংয়ের মতো নেতারা ধর্মান্তর বিরোধী আইনের জন্য চার দেওয়ায় নীতীশ কুমার এই মন্তব্য করেছিলেন। প্রসঙ্গত বলে রাখা ভাল নীতীশ কুমারের সঙ্গে বিজেপির অনেক বিষয়েই মতপার্থক্য রয়েছে। অযোধ্যায় রাম মন্দির, ৩৭০ ধারা বাতিল, অভিন্ন দেওয়ানি বিধি, তিন তালাক, এনআরসি মতো ইস্যুতে তিনি বিজেপির সঙ্গে ছিলেন না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+