Bihar Political Crisis: ৫ বছরের মেয়াদে তৃতীয়বার মুখ্যমন্ত্রী পদে শপথ, কারা হচ্ছেন নীতীশের ডেপুটি জানেন
৫ বছরের মেয়াদে তৃতীয়বার মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন নীতীশ কুমার। আজই বিকেল ৫টায় হবে শপথ গ্রহণ অনুষ্ঠান। এবার তাঁর সঙ্গে শপথ নেবেন দুই উপমুখ্যমন্ত্রীও। ২ জনেই বিজেপির বিধায়ক। সম্রাট চৌধুরী এবং বিজয় সিনহা এবার উপমুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন।
সর্বসাকুল্যে এই নিয়ে নবমবার বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ েনবেন নীতীশ কুমার। প্রতিবারই কোনও না কোনও কৌশলে পাল্টি খেয়ে নিজের মুখ্যমন্ত্রীর পদটি ঠিক বাঁচিয়ে গিয়েছেন নীতীশ। কখনও বিজেপির হাত ধরে তো কখনও আরজেডির হাত ধরে। দাবার চালের মতো চাল চেলেই নিজে গদি রক্ষা করেছেন জেডিইউ সুপ্রিমো।

২০০০ সাল থেকে বিহারের মুখ্যমন্ত্রী পদে রয়েছেন নীতীশ কুমার। কখনও বিজেপির সমর্থনে তো কখনও আরজেডির সমর্থনে। ২০১০ সাল পর্যন্ত বিজেপির সমর্থন নিয়ে মুখ্যমন্ত্রী পদে থেকেছেন নীতীশ কুমার। ২০১৫ সালে ২ বার মুখ্যমন্ত্রী পদে শপথ নেন আরজেডির সমর্থনে। ২০১৭ এবং ২০২০ তে আবার বিজেপির সমর্থন নিয়ে মুখ্যমন্ত্রী পদে বসেন তিনি। ২০২২ সালে আবার আরজেডির সমর্থনে মুখ্যমন্ত্রী পদে শপথ। তারপরে আবার ২০২৪ সালে বিজেপির সমর্থন নিয়ে মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন তিনি।
যদিও ভোটকুশলী প্রশান্ত কিশোর দাবি করেছেন বিজেপির সঙ্গে নীতীশের এই জোট স্থায়ী হবে না ২০২৪-র লোকসভা ভোট আসতে আসতে তিনি আবার বিজেপির সঙ্গ ছেড়ে আরজেডিতে যোগ দেবেন। প্রসঙ্গত উল্লেখ্য একটা সময়ে জেডিইউতে যোগ দিয়েছিলেন প্রশান্ত কিশোর। কিন্তু নীতীশের সঙ্গে মনোমালিন্যার জেরে তিনি জেডিইউ ছেড়ে বেড়িয়ে আসেন।
বিজেপি যতই নীতীশের এই যোগদানে সুবিধা হবে বলে ভাবুক নীতীশ কিন্তু িনজের সুবিধা ছাড়া কোনও কিছুই দেখেননি কখনও এমনই বার্তা দিয়েছেন নীতীশ কুমার। বিজেপির দুই উপমুখ্যমন্ত্রী হচ্ছেন এবার। গতবার একজন উপমুখ্যমন্ত্রী নিয়েই কাজ করেছেন নীতীশ কুমার এবার ২ উপমুখ্যমন্ত্রী নিয়ে চলতে হবে তাঁকে। কাজেই নীতীশের পক্ষে এবার অতটা সহজ হবে না সব কিছু।
দুই উপমুখ্যমন্ত্রী ছাড়াও আজ নীতীশের নতুন মন্ত্রিসভার আরও ৬ মন্ত্রি আজ শপথ নেবেন। সম্রাট চৌধুরী, বিজয় সিনহা (BJP) ছাড়াও প্রেম কুমার, সন্দোষ সুমন(HAM), সুমিত সিং (নির্দল) এঁরাও মন্ত্রী হিসেবে শপথ নেবেন আজ। জেপি নাড্ডার উপস্থিতিতে হবে শপথ গ্রহণ। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফোন করে নীতীশ কুমারকে শুভেচ্ছা জানিয়েছেন। নীতীশ কুমার স্পষ্ট জানিয়েদিয়েেন যে ইন্ডিয়া জোটের কোনও ভবিষ্যৎ নেই।












Click it and Unblock the Notifications