Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'প্লেয়ার’ নীতীশ! দশম বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন নীতীশ কুমার, তাঁর মন্ত্রী সভায় আর কে কে?

২০ নভেম্বর বৃহস্পতিবার, পাটনার গান্ধী ময়দানে রেকর্ড দশম বারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন জেডিইউ প্রধান নীতীশ কুমার। তাঁর সাথে আরও ১৯ জন মন্ত্রী শপথ গ্রহণ করলেন। বিধানসভা নির্বাচনে এনডিএ বিপুল ভোটে জয়লাভ করার মাত্র কয়েকদিন পরেই এই শপদ গ্রহণের অনুষ্ঠান হল। পাটনার ঐতিহাসিক গান্ধী ময়দানে সকাল ১১:৩০ মিনিট থেকে শপথ গ্রহণের অনুষ্ঠান শুরু হয়েছে। বিহারে এনডিএ ক্ষমতায় ফিরে এসেছে। ২৪৩ সদস্যের বিধানসভার মধ্যে ২০২টি আসন জিতেছে, যার মধ্যে বিজেপি ৮৯টি, জেডি(ইউ) ৮৫টি, এলজেপি(আরভি) ১৯টি, এইচএএম ৫টি এবং আরএলএম ৪টি আসন পেয়েছে।

এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, জেডিইউ প্রধান নীতীশ কুমারের দশম বারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে বিমানবন্দর থেকে হেলিকপ্টারে করে গান্ধী ময়দানে এসেছেন। নরেন্দ্র মোদী সহ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা এবং এনডিএ-র বেশ কয়েকজন বড় বড় নেতা এই শপদ গ্রহণের অনুষ্ঠানে যোগ দিয়েছেন। ভিআইপি অতিথিদের থাকার জন্য একাধিক প্যান্ডেল তৈরি করা হয়েছে এবং অনুষ্ঠানের জায়গা জুড়ে ভালোভাবে নিরাপত্তা ব্যবস্থার মোতায়েন করা হয়েছে।

বিজেপি এবং এনডিএ শাসিত বেশ কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং উপ-মুখ্যমন্ত্রীরাও যোগ দিয়েছেন। গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্রভাই প্যাটেল, নয়াব সিং সাইনি এবং ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝিও, রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু, পাটনায় আজকের অনুষ্ঠানে যোগ দিয়েছেন। শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিয়েছেন হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়াব সিং সাইনি, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেইফিউ রিও। রাজ্য বিধানসভা নির্বাচনে ২৪৩টি আসনের মধ্যে ২০২টি আসন জিতে বিহারে ক্ষমতায় ফিরেছে এনডিএ।

বিহারের মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত বলেন যে, " নতুন সরকার গঠন করার জন্য বিহারের জনগণকে অনেক অভিনন্দন। আমি নিশ্চিত যে বিহার ভবিষ্যতে ভারতের প্রবৃদ্ধির ইঞ্জিন হয়ে উঠবে...।"

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+