'২০২৪ এ ছবিটা অন্য রকম হবে....', কেন এমন বললেন মুখ্যমন্ত্রী নীতীশ

মণিপুর খেলা ঘুরতেই বিজেপিকে আক্রমণ নীতীশ কুমারের। কার্যত সে রাজ্যে সবাইকে চমকে দিয়েই বিজেপিতে যোগ দিয়েছেন পাঁচ জেডিইউ বিধায়ক। যা বিহারের মুখ্যমন্ত্রীর কাছে নিঃসন্দেহে বড় ধাক্কা বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তবে এই

মণিপুর খেলা ঘুরতেই বিজেপিকে আক্রমণ নীতীশ কুমারের। কার্যত সে রাজ্যে সবাইকে চমকে দিয়েই বিজেপিতে যোগ দিয়েছেন পাঁচ জেডিইউ বিধায়ক। যা বিহারের মুখ্যমন্ত্রীর কাছে নিঃসন্দেহে বড় ধাক্কা বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তবে এই ঘটনার পরেই বিজেপির বিরুদ্ধে দল ভাঙার অভিযোগ তুলেছেন জেডিইউ সুপ্রিমো।

কেন এমন বললেন মুখ্যমন্ত্রী নীতীশ

শুধু তাই নয়, বিজেপিকে চাপে রাখতে বিরোধীদের একজোট হওয়ার ডাক তাঁর। তিনি বলেন, যদি সমস্ত বিরোধী শক্তিগুলি একজোট হয়ে যায় তাহলে ২০২৪ এ ছবিটা অন্য রকম হবে। আজ শনিবার দলের সমস্ত নেতৃত্বকে নিয়ে একটি বৈঠকে বসেন নীতীশ কুমার। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন।

সেখানে বলেন, বিহারে বিজেপির সঙ্গে জোট ভাঙার পরেই মণিপুরে আমাদের ছয় জন বিধায়ক দেখা করেছিলেন। শুধু তাই নয়, জেডিইউর সঙ্গেই তাঁরা থাকবেন বলে জানিয়েছিলেন। তবে আমাদের সবার ভাবার সময় এসেছে বলে দাবি বিহারের মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, বিজেপি আমাদের দলকে ভাঙার চেষ্টা করছে বলেও অভিযোগ।

এটাই কি সংবিধান? তোপ নীতীশের। আর এরপরেই আগামী ২৪ এর লক্ষ্যে বিরোধীদের একজোট হতে আহ্বান করেন জেডিইউ সুপ্রিমো। যা খুবই তাৎপর্যপূর্ণ বলে মিনে করা হচ্ছে। বিশেষ করে সামনেই লোকসভা নির্বাচন। বিজেপির কাছে বড় পরীক্ষা। একাধিক ইস্যুকে মাথায় রেখে এই নির্বাচন হতে চলেছে।

ইতিমধ্যে লোকসভা নির্বাচনকে সামনে রেখে একজোট হওয়ার ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতো আলোচনাও চলছে। তবে নীতীশের এই ডাক বিরোধীদের একজোট হিওয়ার ক্ষেত্রে গতি বাড়াবে বলেই মনে করা হচ্ছে। অন্যদিকে নীতীশ আরও বলেন, গণতান্ত্রিক মূল্যবোধকে গুরুত্ব দেওয়া হচ্ছে না। এই অবস্থায় বিরোধী ঐক্য খুবই প্রয়োজন বলে মত মুখ্যমন্ত্রীর।

এমনকি, বিরোধীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে নীতীশ বলেন, ২৪ এর লোকসভা নির্বাচনে জয় পেয়ে বিজেপিকে বড় বার্তা দেওয়া প্রয়োজন। সেক্ষেত্রে খুব শীঘ্রই দিল্লি যাবেন বলেও জানিয়েছেন নীতীশ। মূলত বিরোধী রাজনৈতিক দলগুলির সঙ্গে একজোট করতেই তাঁর এই সফর হবে বলেও জানিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী। আর এরপরেই নীতীশ কুমারের কটাক্ষ করেছে বিজেপি। তাদের দাবি, নীতীশ প্রধানমন্ত্রী হওয়ার জন্যে দৌড়াচ্ছেন। আর সেই কারনেই বিজেপির সঙ্গ ছেড়েছেন বলেও আক্রমণ বিজেপির।

যদিও জিডিইউয়ের তরফে এই বিষয়ে কিছু বলা হয়নি। বলে রাখা প্রয়োজন, গত কয়েকদিন আগেই বিজেপির সঙ্গ ছেড়ে লাল পুত্র তেজসবীর হাত ধিওরেছেন নীতীশ। আর এই অবস্থায় একেবারে বিজেপিকে বার্তা সে রাজ্যের মুখ্যমন্ত্রীর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+