Nitish Kumar: 'বিহারে কোনও খেলা হবে না', আস্থা ভোটে জিতেই RJD-কে হুঁশিয়ারি নীতীশের

আস্থা ভোটে জিতে গিয়েছেন তিনি। বিজেপির হাত মজবুত করে গদি বাঁচিয়েছেন নীতীশ। আস্থা ভোটে জিতেই সুর বদল জেডিইউ সুপ্রিমোর। বিহারে কোনও খেলা হবে না হুঙ্কার দিয়েছেন বিজেপি-জেডিউই জোটের নতুন মুখ্যমন্ত্রী। নীতীশের আস্থা ভোট নিয়ে চরম বিশৃঙ্খলা তৈরি হয়েছিল বিহারের বিধানসভায়।

আস্থা ভোটে জিততে আগেই সরিয়ে দেওয়া হয়েছিল আরজেডির স্পিকারকে। তারপরে যথারতি জোর যার মুলুক তার। আস্থাভোটে জয় পেলেন নীতীশ কুমার প্রতিবাদে বিধানসভায় ওয়াকআউট করলেন আরজেডি এবং কংগ্রেসের বিধায়করা। কিন্তু তাতে কি খুব একটা কাজ হবে বিহারের রাজনৈতিক পটপরিবর্তনের কোনও আশা রয়েছে? এই নিয়ে প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে।

Nitish Kumar

বরাবরই বিজেপির সঙ্গে হাত মিলিয়ে রাজনীতির ময়দানে হাঁটতে দেখা গিয়েছে নীতীশ কুমারকে। মাঝের কয়েকটা বছর বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়ে লালু প্রসাদ যাদবের দলের সঙ্গে হাত মিলিয়েছিলেন নীতীশ কুমার। গতবিধানসভা নির্বাচনে বিজেপি সঙ্গে জোটে জিতেও পরে বিজেপির হাত ছেড়ে আরজেডির হাত ধরেন তিনি। তারপরে ইন্ডিয়া জোট নিয়ে তৎপর হতে দেখা গিয়েছিল নীতীশ কুমারকে।

কিন্তু শেষ পর্যন্ত ইন্ডিয়া জোটের মোহ ত্যাগ করে ফের গেরুয়া শিবিরের হাত ধরেছেন তিনি। ঘন ঘন এই ভাবে রাজনৈতিক দলের সঙ্গে জোট বদলকে কেন্দ্র করে বিহারে যে নীতীশের উপর মানুষ আস্থা হারাতে শুরু করেছেন তাতে কোনও সন্দেহ নেই। বিধানসভা ভোটে নীতীশের দল কিন্তু একক ভাবে একেবারেই ভাল ফল করেনি। তুলনামূলক ভাবে ভাল ফল করেছিল বিজেপি। এবং আরজেডি একক বৃহত্তম দলে পরিণত হয়েছিল।

তারপরেও বিজেপির আসনের জোেরই মুখ্যমন্ত্রীর আসন টিকিয়ে রেখেছিলেন নীতীশ কুমার। আবার আরজেডির জোরে পাল্টি খেয়েও মুখ্যমন্ত্রীর আসন টিকিয়ে রেখেছিলেন তিনি। তাই মনে করা হচ্ছে এবারের লোকসভা ভোটে বিজেপির সঙ্গে নীতীশের এই গাঁটছড়া খুব একটা সুখের হবে না। ভোট কুশলী প্রশান্ত কিশোর দাবি করেছেন বিজেপি নীতীশকে সঙ্গে নিয়েছে কেবল তদের আসনগুলি দখল করার জন্য। এবারের লোকসভা ভোটে নাকি পাল্টিরাম নীতীশের দল নিশ্চিহ্ন হয়ে যাবে।

সে ভবিষ্যৎ বাণী যাই থাক নীতীশ কুমার কিন্তু রীতিমতো হুঙ্কার দিতে শুরু করেছেন এখন থেকেই। এবার তৃতীয়বার প্রধানমন্ত্রী পদের জন্য লড়বেন নরেন্দ্র মোদী। বিজেপির কাছে তাই হ্যাট্রিক করার বড় চ্যালেঞ্জ। যেকোনও মূল্যে বিজেপি এবারের লোকসভা ভোট জিততে চাইছে। তাই দলবহল বা শরিক বদলে কোনও কার্পণ্য করছে না তারা। নীতীশ তার জ্বলন্ত উদাহরণ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+