ইন্ডিয়া ব্লককে নিশানা করে মোদীর প্রশংসায় পঞ্চমুখ নীতীশ, সঠিক সময়ে যোগ্য নেতা নির্বাচন, বললেন চন্দ্রবাবু

শরিকদের কাছ ছাড়া করতে চাইছেন না মোদী। সংসদের সেন্ট্রাল হলে এনডিএ-র বৈঠকে প্রধানমন্ত্রী মোদীর প্রশংসায় পঞ্চমুখ নীতীশ কুমার। কয়েক মাস আগেও যেখানে রাজ্যে বিেজপির বিরোধিতায় সরব হয়েছিলেন তিনি। সেই জেডিইউ সুপ্রিমো নীতীশ কুমর সেন্ট্রাল হলে মোদীকে এনডিএ জোটের নেতা হিসেবে সম্মতি জানিয়ে প্রশসায় পঞ্চমুখ হলেন।

এবারে নীতীশ এবং চন্দ্রবাবু নাইডুকে পাশে না পেলে বিজেপির পক্ষে সরকার গড়া সম্ভব হতো না। নীতীশ কুমার আর চন্দ্রবাবু নাইডুর সমর্থন নিয়েই অবশেষে সরকার গড়ছে বিজেপি। সংসদ ভবনে এনডিএ বৈঠকে মোদীর পাশেই বসতে দেখা গিয়েছে নীতীশ এবং চন্দ্রবাবু নাইডুকে। রাজনাথ সিং এনডিএ সংসদীয় দলের নেতা হিসেবে প্রধানমন্ত্রী মোদীর নাম প্রস্তাব করেন। তাতে সমর্থন জানিয়েছেন সব শরিকি নেতারাই।

Narendra Modi

তার মধ্যে নীতীশ কুমারও ছিলেন। যিনি মোদী নাম সংসদীয় দলের নেতা হিসেবে সমর্থন করে ইন্ডিয়া ব্লককে নিশানা করেছেন। ইন্ডিয়া ব্লেকের নেতায়া এবার যে আসনে জয়ী হয়েছেন পরের বার সবকটা আসনে হারবে বলে নিশানা করেছেন নীতীশ কুমার। সেই সঙ্গে তিনি কটাক্ষ করে বলেছেন যাঁরা দেশের জন্য কোনও দিন কিছু করেননি মোদী দেশের মানুষের জন্য অনেক কাজ করেছেন বলে দাবি করেছেন নীতীশ কুমার।

লোকসভা ভোটের হাওয়া যখন উঠতে শুরু করেছে ঠিক তখনই পাল্টি খেয়ে বিজেপি শিবিরে ভিঁড়েছিলেন নীতীশ কুমার। তার আগে পর্যন্ত বিজেপিকে তুলোধনা করে আরজেডির সঙ্গে হাত মিলিয়ে সরকার গড়েছিলেন নীতীশ কুমার। সেসময় কলকাতায় থেকে দিল্লি মহাজোটের জন্য ছুটে বেড়িয়েছিলেন তিনি। এমনকি বিহারের পাটনায় নিজের বাসভবনে ইন্ডিয়া জোটের নেতাদের নিয়ে বৈঠকও করেছিলেন তিনি।

তারপরে হঠাৎ করে ফের ইন্ডিয়া জোটের হাত ছেড়ে বিজেপির সঙ্গে হাত মিলিয়ে সরকার গড়েন নীতীশ কুমার। তারপর থেকে নীতীশ কুমারকে পল্টুরাম বলেও কটাক্ষ করতে ছাড়েননি অনেকে। সেই নীতীশই বলে মোদীর প্রধানমন্ত্রীত্বের প্রশংসায় পঞ্চমুখ হতে দেখা গেল। এবং ইন্ডিয়া জোটেকে তীব্র নিশানায় বাঁধল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+