ফের বিহারের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন নীতীশ কুমার

ফের একবার বিহারের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিতে চলেছেন নীতীশ কুমার।

বিহারের রাজনৈতিক নাটকীয়তার পর , এবার বিজেপিকে সঙ্গে নিয়ে এবার সরকার গঠনের পথে জেডিইউ। ফের একবার বিহারের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন নীতীশ কুমার। বিহারের উপমুখ্যমন্ত্রী হিসাবে আসলেন বিজেপির সুশীল মোদী।

ষষ্ঠবারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন নীতীশ কুমার। তার মধ্যে ৪ বারই বিজেপির সঙ্গে জোট বেঁধে মুখ্যমন্ত্রী হয়েছেন তিনি।

নীতীশের মন্ত্রীসভায় বিজেপির ১৪ জন বিধায়ক রয়েছেন। নবগঠিত মন্ত্রীসভায় থাকছেন মোট ২৮ জন মন্ত্রী বলে সূত্রের খবর।

সকাল ১০ টা ৬ মিনিট: বিহারের উপমুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন বিজেপির সুশীল মোদী।

সকাল ১০ টা ২ মিনিট: বিহারের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন নীতীশ কুমার। নীতীশ কুমারের শপথ গ্রহণ অনুষ্ঠানের পরই মোদী ও বিজেপির সমর্থনে সভাস্থলে জয়ধ্বনি উঠতে থাকে।

সকাল ১০টা ১ মিনিট: শুরু হল শপথ গ্রহণ অনুষ্ঠান।

সকাল ৯ টা ৫৫ মিনিট: রাজভবন পৌঁছলেন নীতীশ কুমার।

সকাল ৯ টা ৪০ মিনিট: রাজভবনে এলেন বিজেপি নেতা সুশীল মোদী।

সকাল ৯ টা ১৫ মিনিট : নীতীশ কুমারের শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য তোড়জোড় রাজভবনে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+