কেন ২০২০-এ বিহারের মুখ্যমন্ত্রী হয়েছিলেন, প্রকাশ করলেন নীতীশ কুমার

কয়েকদিন আগে অষ্টমবারের জন্য বিহারের (Bihar) মুখ্যমন্ত্রী (Chief Minister) হিসেবে শপথ নিয়েছিলেন নীতীশ কুমার (Nitish Kumar))। তবে এদিন ছিল বিধানসভায় শক্তি পরীক্ষা। খুব সহজেই তিনি বিধানসভায় শক্তি পরীক্ষায় জয়ী হন। তার পরেই

কয়েকদিন আগে অষ্টমবারের জন্য বিহারের (Bihar) মুখ্যমন্ত্রী (Chief Minister) হিসেবে শপথ নিয়েছিলেন নীতীশ কুমার (Nitish Kumar))। তবে এদিন ছিল বিধানসভায় শক্তি পরীক্ষা। খুব সহজেই তিনি বিধানসভায় শক্তি পরীক্ষায় জয়ী হন। তার পরেই তিনি বলেন, ২০২০ সালে বিহার বিধানসভার নির্বাচনে তাঁর দল বিজেপির (BJP) থেকে কম আসনে জয় পায়। কিন্তু শুধুমাত্র চাপের কারণে তিনি মুখ্যমন্ত্রী হতে রাজি হয়েছিলেন। এইভাবেই তিনি বিধানসভায় বিশ্বাসঘাতকতার অভিযোগের জবাব দিয়েছেন।

মুখ্যমন্ত্রী হওয়ার চাপ ছিল

মুখ্যমন্ত্রী হওয়ার চাপ ছিল

নীতীশ কুমার বলেছেন ২০২০-র নির্বাচনে তাঁর দলের বিধায়ক সংখ্যা ছিল কম। সেই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী হিসেবে কাজ চালিয়ে যাওয়ার জন্য তাঁর ওপরে চাপ ছিল। বিজেপিই বলেছিল, তাঁকে মুখ্যমন্ত্রী হতে। শেষে তিনি রাজি হয়েছিলেন। তবে তিনি সুশীল মোদী এবং প্রেম কুমারের মতো মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে হেরে যাওয়া বিজেপি নেতাদের নাম বাদ দিয়েছেন।
নীতীশ কুমার বলেছেন, তাঁকে বলা হয়েছিল নন্দকিশোর যাদবকে অধ্যক্ষ করা হবে। তিনিও বলেছিলেন, তিনি পুরনো বন্ধু, সিদ্ধান্তটা ভাল। কিন্তু তিনি ছিলেন না।

বিহার বিধানসভায় তৃতীয়স্থানে নীতীশের দল

বিহার বিধানসভায় তৃতীয়স্থানে নীতীশের দল

নীতীশ কুমারের দল জেডিইউ বিহার বিধানসভায় তৃতীয় স্থানে রয়েছে। সব থেকে বেশি আসন আরজেডির। খুব কাছেই রয়েছে বিজেপি। কিন্তু ২০২০-র নির্বাচনে প্রথমবার জেডিইউ বিজেপির থেকে কম আসন পায়। তিনি মুখ্যমন্ত্রী হিসেবে ফিরলেও জেডিইউ-এর আসন সংখ্যা ছিল অনেকটাই কম।

চিরাগ পাসোয়ানকে নিশানা

চিরাগ পাসোয়ানকে নিশানা

নীতীশ কুমার তাঁর দলের খারাপ ফলের জন্য চিরাগ পাসোয়ানকে দায়ী করেছেন। প্রসঙ্গত চিরাগ পাসোয়ান বিজেপি এবং প্রধানমন্ত্রী মোদীর প্রতি আনুগত্য প্রদর্শন করলেও জেডিইউ-এর বিরুদ্ধে প্রার্থী দিয়েছিলেন। তিনি সন্দেহপ্রকাশ করে বলেছেন, চিরাগ পাসোয়ানের জন্য তিনি আসন হারালেও, এর পিছনে বিজেপি সামান্য হলেও সমর্থন ছিল।

নিশানায় আরসিপি সিং

নিশানায় আরসিপি সিং

নীতীশ কুমার বলেছেন, এত সব কিছুর মধ্যেও তিনি ক্ষোভপ্রকাশ করেননি। কেননা তিনি বলেছিলেন, মুখ্যমন্ত্রী হতে চান না। তিনি দাবি করেছেন, তিনি বিজেপিকে বলেছিলেন, তারা বেশি আসন জেতায়, তাদেরই মুখ্যমন্ত্রীর পদ নেওয়া উচিত। নাম না করে তিনি আরসিপি সিং সম্পর্কে তিনি বলেন যাঁকে নিচু থেকে ওপরে তুলেছিলেন, কেন্দ্রে পাঠিয়েছিলেন, তিনিই বিশ্বাসঘাতকতা করেন। প্রসঙ্গত নীতীশ কুমারের অভিযোগ তাঁর মত না নিয়ে আরসিপি সিংকে কেন্দ্রে মন্ত্রী করা হয়।
সাম্প্রতিক সময়ে বিজেপি নীতীশ কুমারকে নিশানা করে বলেছে, আগেও তিনি অংশীদার পরিবর্তন করেছিলেন। ২০১৭ সালে তিনি আরজেডিকে ছেড়ে বিজেপিকে বেছে নিয়েছিলেন। এব্যাপারে নীতীশ কুমার বলেছেন, তিনি ২০১৭ সালে আরজেডির সঙ্গ ছেড়ে অনেক অভিযোগ করেছিলেন। কিন্তু গত ৫ বছরে তাদের বিরুদ্ধে কিছুই পাওয়া যায়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+