Nitish Kumar: পটনায় বিরোধী ঐক্য নিয়ে বৈঠকের আগে বদলে গেল নীতীশের পরিকল্পনা! বাতিল তামিলনাড়ু সফর
তেইশে জুন পটনায় বিরোধী ঐক্য নিয়ে বৈঠকের আগে হঠাৎই নিজের তামিলনাড়ু সফর বাতিল করলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Nitish Kumar)। সেখানে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের সঙ্গে বৈঠক করার কথা ছিল তাঁর। তবে তিনি উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব এবং মন্ত্রী সঞ্জয় ঝাকে পটনা থেকে চেন্নাই পাঠিয়েছেন।
মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের (Nitish Kumar) পরিকল্পনা পরিবর্তনের পিছনে একটি কারণ সামনে আনা হয়েছে। সেখানে বলা হয়েছে স্বাস্থ্যের কারণে এই সফর বাতিল করেছেন নীতীশ কুমার। নির্ধারিত সূচি অনুযায়ী নীতীশ কুমারের সঙ্গে তেজস্বী যাদবের চেন্নাই যাওয়ার কথা ছিল। কিন্তু সূচি পরিবর্তন হওয়ায় নীতীশ কুমারের জায়গায় মন্ত্রী সঞ্জয় ঝাকে সেখানে পাঠানো হয়েছে।

এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব এবং সঞ্জয় ঝা চেন্নাইয়ে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের সঙ্গে দেখা করবেন। সূত্রের খবর, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন এই মুহূর্তে কংগ্রেসকে নিয়ে খুশি নন। এই পরিস্থিতিতে ২৩ জুন পটনায় বিরোধী ঐক্য নিয়ে বৈঠক। সেখানে এমকে স্ট্যালিনের না আসার সম্ভাবনা তৈরি হয়েছে।

সেই কারণে বিহারর মুখ্যমন্ত্রী (Nitish Kumar)চেন্নাইতে গিয়ে এমকে স্ট্যালিনকে পটনায় বিরোধী ঐক্য নিয়ে বৈঠকে আসার জন্য রাজি করানোর চেষ্টা করতেন বলে সূত্রের খবর। নীতীশ কুমার নিজে গেলে হয়ত এমকে স্ট্যালিন না করতে পারতেন না। তাহলে কি স্ট্যালিন পটনায় যাবেন না, এটা জানতে পেরেই নীতীশ কুমার চেন্নাই না যাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন, সেই প্রশ্নও উঠেছ।

অন্য আরেকটি সূত্র বলছে তামিলনাড়ুতে এম করুণানিধির স্মরণে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানেই নীতীশ কুমার (Nitish Kumar) ও তেজস্বী যাদবের যাওয়ার কথা ছিল। সেই কর্মসূচিরক আড়ালে দুই মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন এবং নীতীশ কুমারের বৈঠক হতো, তা বাতিল করা হয়েছে।
এর আগে গত পয়লা মার্চ এমকে স্ট্যালিনের ৭০ তম জন্মদিন উপলক্ষে চেন্নাই গিয়েছিলেন তেজসল্বী যাদব। প্রায় তিনমাসের মধ্যে এটি তেজস্বী যাদবের এটি দ্বিতীয় চেন্নাই সফর।












Click it and Unblock the Notifications