প্রতিবেশী রাজ্যের আচরণে অসন্তুষ্ট নীতীশ, যোগী সরকারের পদক্ষেপে বাড়বে করোনা সংক্রমণ
করোনা লকডাউনের মাঝেই রাজস্থানের কোটায় আটকে পড়া ছাত্রদের ফেরাতে ৩০০টি বাস পাঠিয়েছে যোগী সরকার।
করোনা লকডাউনের মাঝেই রাজস্থানের কোটায় আটকে পড়া ছাত্রদের ফেরাতে ৩০০টি বাস পাঠিয়েছে যোগী সরকার। এই ঘটনার তীব্র সমালোচনা করেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। তিনি অভিযোগ করেছেন যখন কোটায় আটকে পড়া বিহারের ছাত্রছাত্রীরা ফিরে এসেছিল পাটনায় তখন কেন্দ্রের তরফে আপত্তি জানানো হয়েছিল। কিন্তু যোগী সরকারের পদক্ষেেপর কোনও প্রতিবাদ করা হচ্ছে না বলে অভিযোগ করেছেন তিনি।

৩০০টি বাস পাঠাল যোগী সরকার
লকডাউন ঘোষণার পর থেকে রাজস্থানের কোটায় আটকে রয়েছে শতাধিক ছাত্র। গতকালই উত্তর প্রদেশ সরকার আগ্রা এবং ঝাঁসি থেকে কোটায় আটকে থাকা ছাত্রছাত্রীদের ফেরাতে ৩০০টি বাস পাঠিয়েছে। ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেল এন্ট্রেন্স পরীক্ষার কোচিং নেওয়ার জন্য রাজস্থানের কোটায় ভিঁড় করেন ছাত্রছাত্রীরা। সেখান গতমাস থেকে হাজার খানেক ছাত্রছাত্রী লকডাউনের কারণে আটকে রয়েছেন। তারমধ্যে আবার ৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

নীতীশের আপত্তি
উত্তর প্রদেশ সরকারের এই পদক্ষেপের কড়া সমালোচনা করেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। তিনি অভিযোগ করেছেন কোটা থেকে এই সময়ে ছাত্রছাত্রীদের ফিরিয়ে আনা হলে সংক্রমণের সম্ভাবনা আরও বাড়বে। যেখানে পরিযায়ী শ্রমিকরা তাঁদের রাজ্যে ফিরতে পারছেন না যেখানে ছাত্রছাত্রীদের ফেরাতে বিশেষ বাসের ব্যবস্থা করা পক্ষপাত মূলক আচরণ বলে অভিযোগ করেছেন তিনি। লকডাউনের নীতি এবং আদর্শ এতে ভঙ্গ হচ্ছে বলে অভিযোগ করেছেন নীতীশ কুমার।

সংক্রমণ বাড়বে
নীতীশ কুমার অভিযোগ করেছেন যদি ভিন রাজ্যে আটকে থাকা ছাত্রছাত্রীদের ফেরানো হয় তাহলে পরিযায়ী শ্রমিকরা কী অপরাধ করল। তাঁদের কেন আসতে দেওয়া হচ্ছে না বলে সরাসরি আক্রমণ শানিয়েছেন নীতীশ কুমার। বিহারের মুখ্যসচিব রাজস্থান সরকারের কাছে চিঠি লিখে অবলম্বে ছাত্রছাত্রীদের ফেরানোর অনুমতি রদ করার আবেদন জানিয়েছেন। যদিও রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট বলেছেন, অন্য রাজ্য সরকারা চাইলে কোটা থেকে তাঁদের রাজ্যের ছাত্রছাত্রীদের ফিরিয়ে নিয়ে যেতে পারেন।












Click it and Unblock the Notifications