বিহার নির্বাচনের আগে NPR নিয়ে নীতীশের কণ্ঠে কোন সুর ! বিধানসভায় যা জানালেন জেডিইউ নেতা

নাগরিকত্ব ইস্যুতে যখন গোটা দেশ তোলপাড়, তখন বিহার সরকারের তরফে নীতীশ কুমার জানিয়েছিলেন এনআরসি তাঁরা লাগু করবেন না। তবে এনপিআর নিয়ে কেন্দ্রের বিরোধিতা শোনা যায়নি জেডিইউ নেতা নীতীশের কণ্ঠে। এদিকে, ২০২০ বিহার নির্বাচনের সময় যতই এগিয়ে আসছে ততই গোবলয়ের রাজনীতি বিভিন্ন দিকে মোড় নিচ্ছে। এবার বিরোধীদের 'চুপ' করাতে নীতীশ সরকার জানিয়েছে, NPR-এ যা বিতর্কিত অধ্যায় রয়েছে কা নিয়ে কেন্দ্রকে চিঠি দিয়েছে তাঁর সরকার।

তেজস্বীকে কী বলেছেন নীতীশ?

তেজস্বীকে কী বলেছেন নীতীশ?

বিহার বিধানসভায় বিরোধী শিবিরের নেতা তথা লালুপুত্র তেজস্বী যাদব এক বিতর্ক চলাকালীন নীতীশ কুমারকে বিহারে এনপিআর লাগু করা নিয়ে প্রশ্ন করেন। তার জবাবে নীতীশ বলেন, এনপিআর -এ যে সমস্ত বিতর্কিত বিষয় রয়েছে, তা তুলে দেওয়ার জন্য তিনি কেন্দ্রকে চিঠি লিখেছেন।

নীতীশের বক্তব্য এনপিআর নিয়ে

নীতীশের বক্তব্য এনপিআর নিয়ে

বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার সাফ জানিয়েছেন যে, বিহারের NPR নিয়ে যাতে কোনও মতেই কোনে বিভ্রান্তি না হয়, তা নিশ্চিত করার চেষ্টা করছে সরকার। কাউকেই নিজের জন্মস্থান সম্পর্কে জানাতে হবে না কিছু। এমন ধরনের বেশ কিছু অধ্য়ায় NPR থেকে বাদ রাখার প্রস্তাব বিহার সরকার দিয়েছে।

 লিঙ্গ সংক্রান্ত কলাম নিয়ে নীতীশের বক্তব্য

লিঙ্গ সংক্রান্ত কলাম নিয়ে নীতীশের বক্তব্য

নীতীশ কুমার জানিয়েছেন, তিনি যে চিঠি কেন্দ্রকে পাঠিয়েছেন, তাতে সাফ লেখা রয়েছে যে NPR এ এবার থেকে লিঙ্গ সম্পর্কীয় কলামে বৃহন্নলাদের জন্যও কলাম করতে হবে।

 এনআরসি বিরোধ ও বিহার পরিস্থিতি

এনআরসি বিরোধ ও বিহার পরিস্থিতি

এর আগে, যখন গোটা দেশে নাগরিকত্ব সংশোধনী আইন লাগু হয়, তখন বিহার জানিয়েছিল যে তারা এনআরসি লাগু করবে না। উল্লেখ্য, সেই সময়ই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছিলেন যে তিনি গোটা দেশে এনআরসি লাগু করতে তান। এমন এক পরিস্থিতিতে জটিলতা তৈরি হয় বিহারে জোট সরকারে। বিজেপির শরিক নীতীশের দল এনআরসির বিরোধিতা করায় অনেকেই মনে করেছিল যে বিহার নির্বাচনের আগে বিজেপির এই জোটও ভাঙার মুখে। তবে শেষ পর্যন্ত তা হয়নি।

কিশোরের বিজেপি বিরোধিতা ও নীতীশ

কিশোরের বিজেপি বিরোধিতা ও নীতীশ

এনআরসি থেকে নাগরিকত্ব ইস্যু নিয়ে যখন গোটা দেশ তোলপাড়, তখন নীতীশের দলের হয়েল বিজেপির বিরুদ্ধে তোপ দাগতে শুরু করেন প্রশান্ত কিশোর। আর কিশোরের এই ভূমিকায় ক্ষুব্ধ নীতীশ তাঁকে দল থেকে বহিষ্কার করেন। এরপর বিহার বিধানসভায় আসে নীতীশের আজকের বক্তব্য।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+