রাহুলের সঙ্গে ৫০ মিনিট বৈঠকে নীতীশ! মোদী-শাহের উদ্বেগ বাড়িয়ে ২৪ এ 'মহাজোট'?
সামনেই ২০২৪! লোকসভা নির্বাচন। কার্যত বিজেপির কাছে প্রেস্টিজিয়াস ফাইট। আর ২৪ এর লক্ষ্যেই একজোট হতে মরিয়া বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলির। আর সেদিকে তাকিয়ে রাহুল গান্ধীর সঙ্গে দেখা করলেন নীতীশ কুমার। আজ সোমবার দুজনের দেখা এ
সামনেই ২০২৪! লোকসভা নির্বাচন। কার্যত বিজেপির কাছে প্রেস্টিজিয়াস ফাইট। আর ২৪ এর লক্ষ্যেই একজোট হতে মরিয়া বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলির। আর সেদিকে তাকিয়ে রাহুল গান্ধীর সঙ্গে দেখা করলেন নীতীশ কুমার। আজ সোমবার দুজনের দেখা এবং প্রায় ৫০ মিনিট বৈঠক হয় বলেও খবর।

এই বৈঠকে বিহারের বুকে ফের মহাজোটের সরকার গড়তে কংগ্রেস সমর্থন করায় রাহুল গান্ধীকে সমর্থন জানিয়েছেন নীতীশ কুমার।
এছাড়াও দুই নেতার মধ্যে হওয়া গুরুত্বপূর্ণ বৈঠকে ২০২৪ লোকসভা নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলেও খবর। সূত্রের খবর অনুযায়ী, ২০২৪ এর লক্ষ্যে বিজেপি বিরোধীও শক্তিগুলিকে এক ছাতার তলার নীচে আসা প্রয়োজন। আর এই মর্মে রাহুল গান্ধী এবং বিহারের মুখ্যমন্ত্রীর মধ্যে আলোচনা হয়েছে বলেই খবর। তবে কি বিষয়ে আলোচনা হয়েছে তা অবশ্য স্পষ্ট করেননি নীতীশ। বৈঠক শেষে সোজা বেরিয়ে যান মুখ্যমন্ত্রী।
তবে মণিপুরে ছয় বিধায়কের মধ্যে পাঁচ বিধায়কই বিজেপিতে যোগ দেওয়ার পরেই বিজেপির বিরুদ্ধে তোপ দেগে ছিলেন তিনি। স্পষ্ট জানিয়ে ছিলেন, ২০২৪ লোকসভার আগে বিরোধী শক্তি একজোট হলে ছবিটা বদলে যাবে। অর্থাৎ বিজেপির সবরকম 'দাদাগিরি' বন্ধ হবে বলে ইঙ্গিত দিয়েছিলেন নীতীশ। এমনকি এই বিষয়ে বিরোধী জোট ঐক্যব্ধ করতে অগ্রণী ভূমিকা নেবেন বলেও মন্তব্য করেছেন তিনি।
বলে রাখা প্রয়োজন, এরপরেই তিনদিনের সফরে দিল্লি উড়ে গিয়েছেন নীতীশ। রাহুল ছাড়াও একাধিক বিরোধী রাজনেতার সঙ্গে দেখা করার কথা আছে তাঁর। তবে দিল্লি যাওয়ার আগে নীতীশ কুমার লালু প্রসাদ যাদব এবং রাবরী দেবীর সঙ্গে দীর্ঘ বৈঠক করেছেন। শুধু তাই নয়, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাওয়ের সঙ্গেও বৈঠক হয়েছে বিহারের মুখ্যমন্ত্রীর। তেজস্বী যাদবের উপস্থিতিতেই এই বৈঠক হয়। আর এরপরেই রাহুলের সঙ্গে বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
Bihar CM Nitish Kumar expressed gratitude to Congress MP Rahul Gandhi, for Cong's support to the Bihar govt. Strategy for the 2024 polls discussed; concrete discussions to continue. Both leaders discussed the possibility of bringing like-minded parties together: Congress Sources https://t.co/N4R3FVqB1I
— ANI (@ANI) September 5, 2022
জানা যাচ্ছে, নীতীশ কুমারের তিনদিনের দিল্লি সফরে এনসিপি প্রধান শরদ যাদব, অরবন্দ কেজরিওয়াল, অখিলেশ যাদব, কুমারস্বামী সহ একাধিক নেতার সঙ্গে বৈঠক করবেন। এমনকি দিল্লি সফর শেষেই মহারাষ্ট্র, হরিয়ানা এবং কর্ণাটকেও নীতীশ কুমার যেতে পারেন বলে মনে করা হচ্ছে। আর এই উদ্যোগকেই কটাক্ষ করেছেন বিজেপি। তাদের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের পর এবার প্রধানমন্ত্রী হিওয়ার জন্যে দৌড়াচ্ছেন নীতীশ। তবে দেশের মানুষ এমন রাজনীতিবিদদের ছুঁড়ে ফেলেদ দেবে বলে দাবি বিজেপির।












Click it and Unblock the Notifications