Nitish Kumar: লোকসভা ভোটের আগেই বড় রদবদল জেডিইতে, দলের নেতৃত্ব নিয়ে বড় সিদ্ধান্ত নিতে চলেছেন নীতীশ
লোকসভা ভোটের আগে জেডিইউতে বড় রদবদলের সম্ভাবনা তৈরি হয়েছে। বিশেষ করে নীতীশ কুমারকে নিয়ে জল্পনা শুরু হয়েছে। শোনা যাচ্ছে জেডিইউ প্রধানের পদ থেকে সরানো হতে পারে লালন সিংকে। সেই পদে কে বসবেন বা কাকে বসানো হবে এই নিয়ে জল্পনা তুঙ্গে।
সূত্রের খবর জেডিইউ প্রধানের পদে রাজীব রঞ্জন সিংকে বসানো হতে পারে বলে জল্পনা শুরু হয়েছে। লালন সিংের জায়গায় রাজীব রঞ্জনকে বসানো নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে। যদিও শোনা যাচ্ছে নীতীশ নাকি নিজেই সেই জায়গায় বসতে পারেন। হয় নিজে বসবেন সেই পদে নাহলে লালন সিংকে সেই পদে বসানোর পরিকল্পনা করেছেন।

আগামী ২৯ ডিসেম্বর এই নিয়ে চূড়ান্ত বৈঠকে বসবেন দলের সুপ্রিমো। তাতে দলের সব শীর্ষ নেতারা থাকবেন। এবং সেখানেই ঠিক করা হবে কে হবেন জেডিইউ-প্রধান। যদিও মনে করা হচ্ছে দলের রাশ শক্তহাতে রাখতে লালন সিংয়ের হাত থেকে দলের দায়িত্ব নিয়ে নিতে চাইছেন নীতীশ। লালন সিংয়ের কাজে নাকি একেবারেই সন্তুষ্ট নন নীতীশ।
জানা গিয়েছেন সম্প্রতি লালন সিং নাকি আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদব এবং তেজস্বী যাদবের সঙ্গে ঘনিষ্ঠতা একটু বেশিই বাড়িয়ে ফেলেছেন। আবার শোনা যাচ্ছে নাকি লোকসভা ভোটে আরজেডিতে যোগ দিতে পারে লালন সিং। এবং আরজেডির টিকিটে তিনি মুঙ্গের থেকে প্রার্থী হতে পারেন। এই খবর নীতীশের কানে যাওয়া মাত্রই তাঁকে পদ থেকে সরাতে মরিয়া হয়ে উঠেছেন নীতীশ কুমার।
এদিকে হঠাৎ করে লালন সিংকে সেই পদ থেকে সরিয়ে অন্য কাউকে বসালে জেডিইউর অনেক শীর্ষ নেতাই দল বদল করতে পারেন। সেই তালিকায় লালন সিংয়ের সঙ্গে রয়েছেন জর্জ ফার্নান্ডেজ, শরদ যাদব, আরসিপি সিং, উপেন্দ্র খুশওয়া, এবং প্রশান্ত কিশোরের সঙ্গে জোট বাঁধতে পারেন। অর্থাৎ এক কথায় দলের বিদ্রোহী নেতাদের সঙ্গে হাত মেলাবেন লালন। কাজেই একটি কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছেন নীতীশ কুমার।












Click it and Unblock the Notifications