বাজেটে প্রাপ্য নিয়ে খুশি নীতীশ কুমার, অন্যদিকে অন্ধ্রপ্রদেশের ঝুলি ফাঁকা নিয়ে কটাক্ষ শুরু বিরোধীদের

বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার শনিবার ২০২৫-২৬ অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেটকে "ইতিবাচক, স্বাগতযোগ্য, প্রগতিশীল এবং দূরদর্শী" বলে অভিহিত করেছেন।

অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বাজেটে বিহারের জন্য একাধিক কল্যাণমূলক প্রকল্প ঘোষণার পর তিনি এই ভূয়সী প্রশংসা করেন।

Nitish Kumar


বিহারের জন্য বাজেটে কী কী ঘোষণা করা হয়েছে? আগে দেখে নিন একনজরে -
  • আয়কর ছাড়ের সীমা ৭ লাখ থেকে বাড়িয়ে ১২ লাখ টাকা করা হয়েছে
  • কিসান ক্রেডিট কার্ডের ঋণসীমা ৫ লাখ টাকা করা হয়েছে
  • ক্ষুদ্র উদ্যোগের জন্য ক্রেডিট গ্যারান্টি কভার ১০ কোটি টাকা করা হয়েছে
  • বিহারের বিখ্যাত মাখানা শিল্পের উন্নয়নে একটি বোর্ড স্থাপন করা হবে
  • গ্রিনফিল্ড বিমানবন্দর নির্মাণের ঘোষণা

এরপরই নীতীশ কুমার বলেন, "এই বাজেট দেশের সামগ্রিক উন্নয়নের পাশাপাশি বিহারের জন্যও আশার আলো নিয়ে এসেছে"।

যদিও এক্ষেত্রে কংগ্রেসের পাল্টা অভিযোগ, "বিহার পেল বোনাস, কিন্তু অন্ধ্রকে উপেক্ষা করা হল"। বিহারের জন্য এই বিশেষ বরাদ্দের বিপরীতে, অন্ধ্র প্রদেশের জন্য কোনো উল্লেখযোগ্য ঘোষণা না থাকায় কংগ্রেস তীব্র সমালোচনা করেছে।

কংগ্রেস নেতা জয়রাম রমেশ এক ব্যঙ্গাত্মক পোস্টে বলেন, "বিহার একটি 'বোনাঞ্জা' পেয়েছে, কিন্তু অন্ধ্রকে নিষ্ঠুরভাবে উপেক্ষা করা হয়েছে। কেন?"

একই ভাবে কংগ্রেসের আরেক নেতা মণীশ তিওয়ারি বলেন, "এটি কি ভারত সরকারের বাজেট, নাকি শুধুমাত্র বিহার সরকারের জন্য বরাদ্দকৃত পরিকল্পনা? অন্য কোনো রাজ্যের জন্য কি তেমন কিছু ঘোষণা করা হয়েছে?"

স্বাভাবিক ভাবেই বিহার বাজেটে একগুচ্ছ উপহার পেলেও অন্ধ্রপ্রদেশ কিছু না পাওয়ায় এই নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে।

প্রসঙ্গত, ২০২৪ লোকসভা নির্বাচনে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায়, সরকার গঠনের জন্য জনতা দল (ইউনাইটেড) ও তেলেগু দেশম পার্টির (TDP) সমর্থন প্রয়োজন ছিল। তাঁদের সমর্থনেই তৈরি হয় এনডিএ সরকার। অতএব এবার প্রধানমন্ত্রীর দুই হাত হলেন নীতীশ ও নাইডু। অথচ বাজেটে একজনের ঝুলি ভরিয়ে দেওয়া হলেও অপরজনের কোনও কথা ভাবা হয়নি। যা নিয়ে কটাক্ষ করতে ছাড়ছেন না বিরোধীরা।

বিরোধীরা বলছেন, বিহারের জন্য বাজেটে বিশেষ বরাদ্দ এসেছে, কারণ সেখানে এই বছরের শেষেই বিধানসভা নির্বাচন। অন্ধ্রপ্রদেশের জন্য কোনো উল্লেখযোগ্য বরাদ্দ নেই, অথচ TDP-ও বিজেপির অন্যতম গুরুত্বপূর্ণ জোটসঙ্গী। আর এই নিয়ে নতুন করে উত্তেজিত জাতীয় রাজনীতি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+