জোটের মায়া কাটিয়ে মোদী শরণেই নীতীশ! সম্ভবত রবিতেই শপথ, বড় ভূমিকা হতে পারে মাজির
Nitish Kumar To Join NDA: সামনেই লোকসভা নির্বাচন। আর সেই নির্বাচনের আগে ফের একবার ভাঙছে বিহারের বিধানসভা। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ'তে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের যোগদান শুধুমাত্র সময়ের অপেক্ষা বলে জোর গুঞ্জন। তবে মুখ্যমন্ত্রী পদে থাকছেন নীতীশই (Nitish Kumar) ।
তবে মন্ত্রিসভা (Nitish Kumar To Join NDA) পুরানো ফর্মুলাতেই গঠন হতে পারে বলেও জানা গিয়েছে। তবে এই বিষয়ে আরও আলোচনা চলছে বলে খবর। আর তা চূড়ান্ত হয়ে গেলে আগামী ২৮ জানুয়ারি ফের একবার মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে পারেন নীতীশ কুমার।

সুত্রে খবর, তিন থেকে ৪ জন বিধায়কের মধ্যে একজনকে মন্ত্রী (Nitish Kumar To Join NDA) পদে আনা হতে পারে। তবে উপ মুখ্যমন্ত্রী পদে নয়া মুখ বিহার দেখতে পারে বলে জানা যাচ্ছে। এমনকি দুজন উপ মুখ্যমন্ত্রী হিসাবেও শপথ নিতে পারেন বলে জোর গুঞ্জন। আর সেখানে বেশ কয়েকটি নাম সামনে আসছে।
তবে বিজেপি এবং জেডিইউ ছাড়াও জোটের অন্যান্য শরিকরাও এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ। যার মধ্যে রয়েছে উপেন্দ্র কুশওয়াহার আরএলএসপি। তবে নয়া মন্ত্রিসভায় এবার গুরুত্বপূর্ণ ভূমিকা হতে পারে Hindustani Awam Morcha এর নেতা জিতন রাম মাঝি।
এমনকি তাঁকে নয়া মন্ত্রিসভায় নিয়ে আসা হতে পারে বলেও জোর জল্পনা। তবে চিরগ পাসওয়ানের লোক জনশক্তি পার্টির বিষয়ে আলোচনা চলছে বলে জানা গিয়েছে। আর এরমধ্যেই বিহার বিজেপির প্রতিনিধিরা অমিত শাহের সঙ্গে দিল্লিতে দেখা করেছেন। সম্ভবত আজ শুক্রবারই দিল্লি যেতে পারেন চিরাগ।
শাহের উপস্থিতিতেই চিরাগকে নিয়ে হতে পারে গুরুত্বপূর্ণ কোনও সিদ্ধান্ত। আর এই জল্পনার মধ্যেই চাঞ্চল্যকর মন্তব্য করেছেন সুশীল মোদী। এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, বন্ধ দরজা যে কোনও সময় খুলতে পারে। রাজনীতিতে সমস্ত সম্ভাবনার পথ খোলা থাকে বলেও মন্তব্য করেছেন।
#WATCH | On the current political situation in Bihar, Former Bihar CM and Hindustani Awam Morcha (HAM) leader Jitan Ram Manjhi says, "Recently I had said that there would be a change in Bihar after January 25 and the basis of this was Nitish Kumar's statement. He has said many… pic.twitter.com/U5uslt7mHl
— ANI (@ANI) January 26, 2024
তবে বুধবারই বিহার বিজেপির অন্যতম মুখ সুশীল মোদীর মন্তব্য ছিল নীতীশের জন্য বিজেপির দরজা বন্ধ। কার্যত এহেন মন্তব্যের ২৪ ঘন্টার মধ্যেই ভোলবদল! অন্যদিকে এক সংবাদমাধ্যমের খবরে দাবি, আগামী ২৮ জানুয়ারি সমস্ত কর্মসূচি ইতিমধ্যে স্থগিত করে দিয়েছেন জেডিএইউ।
এমনকি নীতীশ কুমারও সেদিন কোনও কর্মসূচি রাখেননি বলে জানা গিয়েছে। ফলে সেদিনই বিজেপি জোটে নয়া মন্ত্রিসভার সঙ্গে মুখ্যমন্ত্রী পদে শপথ নীতীশ নিতে পারেন বলে খবর। তবে লোকসভা নির্বাচনের আগে নীতীশ কুমারের 'টার্নওভার' ঘটলে জোট যে মুখ থুবড়ে পড়বে তা কার্যত স্পষ্ট।












Click it and Unblock the Notifications