Nitish Kumar: নীতীশের খাবারে বিষ মেশানো হচ্ছে, গুরুতর অভিযোগ জিতেনরাম মাজির
ফের খবরের শিরনামে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। এবার কী করেছেন তিনি এই নিয়ে জল্পনা শুরু হয়েছে। বিহারের মুখ্যমন্ত্রী অবশ্য এবার কিছু করেননি। এবার তাঁকে কেন্দ্র করে খবর ছড়িয়েছে। রাজ্যের প্রকাক্তন মুখ্যমন্ত্রী জিতেন রাম মাজি অভিযোগ করেছেন নীতীশ কুমারের খাবারে বিষ মেশানো হচ্ছে।
যদিও স্পষ্ট করে বিষেক উল্লেখ তিনি করেননি। তবে তিনি বলেছেন কোনও সন্দেহজনক বস্তু নীতীশ কুমারের খাবারে মেশানো হচ্ছে। অর্থাৎ তিনি দাবি করেছেন যে নীতীশ কুমারকে হত্যার চেষ্টা করা হচ্ছে। তাঁর গদি কেড়ে নিতেই তাঁকে বিষ দিয়ে মেরে ফেলার চক্রান্ত চলছে।

সেকারণেই তিিন মহিলাদের সম্পর্কে এমন বিতর্কিত মন্তব্য করেছেন। জনসংখ্যা নিয়ন্ত্রণ নিয়ে বিহারের বিধানসভায় নীতীশ কুমারের মন্তব্য নিয়ে গোটা দেশের সমালোচনা চরমে উঠেছে। তাই নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়ে গিয়েছিল গোটা দেশে। অবশ্য পরের দিনই মুখ্যমন্ত্রী তার জন্য ক্ষমা চেয়ে নিয়েছিলেন।
এদিকে নীতীশ কুমারের সংরক্ষণের প্রস্তাবকে সমর্থন করেছিলেন জিতেনরাম মাঝি। সেই সমর্থনে বক্তব্য রাখতে গিয়েই আবার নীতীশের তীব্র ভর্ৎসনার মুখে পড়েছিলেন তিনি। তাঁকে মুখ্যমন্ত্রীর পদে বসিয়ে ভুল সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। নীতীশের এই আচরণ সুস্থ মানুষের মতো ছিল না বলেই দাবি করেছে জিতেনরাম। খাবার খাওয়ার পরেই তিনি এই ধরনের মন্তব্য করতে শুরু করেছিলেন।












Click it and Unblock the Notifications