এনআরসি হবে না বিহারে, ঘোষণা নীতীশ কুমারের
এনআরসি হবে না বিহারে, ঘোষণা নীতীশ কুমারের
গতকাল দেশের নাগরিকত্ব সংকটের মাঝে বিহারের সংখ্যালঘুদের চিন্তিত না হওয়ার জন্য আশ্বাসবাণী দিতে দেখা যায় নীতিশ কুমারকে। এরপর রাজ্যে এনআরসি বা জাতীয় নাগরিক পঞ্জী তৈরি হবে না বলে শুক্রবার সাফ জানিয়ে দিলেন বিহারের মুখ্যমন্ত্রী।

দেশ ব্যাপী বিজেপি শাসিত কেন্দ্র সরকারের এনআরসি পরিকল্পনার ব্যাপারে জেডিএউ প্রধানকে জিজ্ঞেস করা হলে প্রত্যুত্তরে নীতিশ বলেন, “ বিহারে কেন এটি প্রয়োগ করা হবে ? ” পাশাপাশি এনডিএ জোটে থাকা বিহার হলো প্রথম রাজ্য যেখানে এনআরসির রাস্তা বন্ধ করলেন নীতিশ। এদিকে ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে দেশের সমস্ত রাজ্য এনআরসি লাঘু করা হবে বলে হুঁশিয়ারি দিয়ে রাখেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ।
এদিকে কয়েকদিন আগেই সংসদে নয়া নাগরিকত্ব সংশোধনী বিলের পক্ষে ভোট দিতে দেখা যায় জনতা দল ইউনাইটেড বা জেডিইউকে। সংসদে বিলটি পাশের পরই উত্তাল হয়ে হয়ে ওঠে গোটা দেশ। বাম দল গুলির তরফে বনধ ডাকা বিহারেও। গত দু দিন ধরে যার সর্বোচ্চ প্রভাব পড়ে বিহারের প্রশাসনিক স্তরে। অবরুদ্ধ হয়ে পরে রেল ও সড়ক পরিবহন ব্যবস্থা।
নয়া এই নাগরিকত্ব আইনে বলা হয় ২০১৪ সালের আগে পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশ সহ ভারতের প্রতিবেশী রাষ্ট্রগুলি থেকে অমুসলিম সে সমস্ত সংখ্যালঘু শরণার্থী এসেছেন তাদের সকলকে ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে। তারপরই এই বিলকে অসাংবিধানিক ও সাম্প্রদায়িক মেরুকরণ কারী আখ্যা দিয়ে প্রতিবাদে সরব হয় বিরোধীরা।
অন্যদিকে উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ককেও কয়েকদিন আগে এনআরসির বিরুদ্ধে সরব হতে দেখা যায়। যদিও তার পার্টি বিজু জনতা দলকে সংসদে নাগরিকত্ব সংশোধনী আইনের পক্ষে দাঁড়াতে দেখা গিয়েছিল। তবে তাঁর দল এনডিএ-র অংশ নয়।












Click it and Unblock the Notifications