Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Bihar Political Crisis: পাঁচ বছরে ২ বার পাল্টি, নীতীশে আস্থা কি রাখবেন ভোটাররা?

বিহারে রাজনৈতিক সংকট ফের তুঙ্গে। ফের পাল্টি খেয়েছেন নীতীশ কুমার। আবার আরজেডির হাত ছেড়ে বিজেপির হাত ধরেছেন তিনি। এবার বিজেপির সঙ্গে হাত মিলিয়ে সরকার গড়তে চলেছেন জেডিইউ সুপ্রিমো। এই বারবার পার্টি বদলে রাজনৈতিক আস্থা হারাচ্ছেন তিনি।

কখনও এনডিএ কখনও ইউপিয়ে। এই দুই গোষ্ঠীতে নিজের সুবিধা মতো যাতায়াত করেছেন নীতীশ কুমার। ভোট কুশলী প্রশান্ত কিশোর কিন্তু আগেই ইঙ্গিত দিয়েছিলেন যে লোকসভা ভোটের আগে ঠিক বিজেপিতেই যোগ দেবেন নীতীশ কুমার। কাজেই তাঁর উপরে বিরোধীরা যেন খুব একটা আস্থা না রাখেন। কিন্তু তারপরেও নীতীশের অবিজেপি জোটে আগ্রহ দেখে সোিনয়া গান্ধীরা নীতীশকে নিয়ে ভাবনা চিন্তা শুরু করেছিলেন।

Nitish Kumar


ইন্ডিয়া জোটের বেশ কয়েকটি বৈঠকে দেখা গিয়েছিল তাঁকে। মাঝে নীতীশ কুমারকে প্রধানমন্ত্রী মুখ করা নিয়ে জল্পা শুরু হয়েছিল। আবার ইন্ডিয়া জোটেকর আহ্বায়ক হিসেবেও নীতীশ কুমারকে বসানোর দাবি উঠেছিল। কিন্তু হঠাৎ করেই সব ওলট-পালট করে দিয়ে পাল্টি খেলেন নীতীশ।

ইন্ডিয়া জোট ছেড়ে শেষ মুহূর্তে বিজেপির হাত ধরেছেন জেডিইউ সুপ্রিমো।ইতিমধ্যেই আরজেডি-জেডিইউ জোট সরকার ভেঙে মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিয়েছেন তিনি। আজই আবার বিকেল ৪টের সময় মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন নীতীশ কুমার। তবে এবার আবার বিজেপির সঙ্গে হাত মিলিয়ে তিনি সরকার গড়ছেন। ৫ বছরের বিধানসভার মেয়াদে পর পর ২ বার পাল্টি খেলেন নীতীশ কুমার। প্রথমে বিজেপির সঙ্গে জোট গড়ে সরকার গড়েছিলেন তিনি। তারপরে আবার বিজেপির হাত ছেড়ে আরজেডির সঙ্গে হাত মিলিয়ে সরকার গড়েন। সেটাও বেশিদিন টেকেনি। আবার আরজেডির হাত ছেড়ে বিজেপির হাত ধরেছেন তিনি।

৫ বছরের মেয়াদে একই মুখ্যমন্ত্রী পর পর ২ বার পাল্টি খাওয়ার ঘটনায় যাকে বলে রাজনৈতিক হাস্থা হারাতে শুরু করেছেন নীতীশ কুমার। যদিও নীতীশের এই স্বভাব নতুন নয়। ২০০৫ সালে তিনি প্রথম বিজেপির সঙ্গে হাত মিলিয়ে বিহারে সরকার গড়েছিলেন। ২০১৩ সালে আবার বিজেপির সঙ্গে জোট ভেঙে বেরিয়ে আসেন। প্রায় ১৭ বছরের জোটে ভাঙনের ঘটনায় বেশ চমকে গিয়েছিল রাজনৈতিক মহল। তারপরেই ২০১৪-র লোকসভা ভোটে বিজেপি জয়ী হয়ে কেন্দ্রে সরকার গড়ে। এনডিএ জোট সরকারের প্রধানমন্ত্রী হন নরেন্দ্র মোদী।

২০১৪ সালের লোকসভা ভোটে একক ভাবে লড়াই করেছিল জেডিইউ। তাতে নীতীশরা পেয়েছিল মাত্র ২টি আস। বাকি সবকটা আসনে জিতেছিল বিরোধী শিবির। হারের দায় নিয়ে মুখ্যমন্ত্রী পদ থেকে ২০১৪ সালে ইস্তফা দেন নীতীশ। তাঁর জায়গায় মুখ্যমন্ত্রী পদে বসেন জিতেন রাম মাজি। এবং লালু প্রসাদ যাদবের দল আরজেডির সঙ্গে হাত মেলান তিনি। ২০১৫-র বিধানসভা ভোটে ফের সেই জোট সরকার গড়ে। এবং মুখ্যমন্ত্রী পদে বসেন নীতীশ কুমার।

কিন্তু সেই জোটও বেশিদিন স্থায়ী হয়নি। ২০১৭ সালে ফের মহাজোটের হাত ছেড়ে বেড়িয়ে আসেন নীতীশ কুমার এবং বিজেপিতে সামিল হন তিনি। ২০২০ সালের বিধানসভা ভোটে বিজেপির সঙ্গে হাত মিলিয়ে িনর্বাচনে লড়েন। এবং বিজেপির সঙ্গেই জোট গড়ে প্রথমে সরকার গড়েছিলেন। ২০২২ সালে পাল্টি খেয়ে ফের আরজেডির হাত ধরেন তিনি। পর পর দফায় দফায় এই ভাবে নীতীশের পাল্টি খাওয়ার ঘটনায় তার রাজনৈতিক আস্থা হারিয়ে যাচ্ছে। সামনেই লোকসভা ভোট বিজেপির দমে হয়তো সরকার টিকিয়ে রাখতে পারবে জেডিইউ। কিন্তু পার্টির আন সংখ্যা উল্লেখযোগ্য হারে কমবে বলাই বাহুল্য।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+