Nitin Gadkari: প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব...! বোমা ফাটালেন নিতিন গডকরি

Nitin Gadkari: প্রধানমন্ত্রী (Prime Minister of India) হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল তাঁকেও! এমনকি সবরকম ভাবে সাহায্যের প্রস্তাবও দেওয়া হয়। খোদ বিরোধী দলের এক নেতা এমনই প্রস্তাব দেন। চাঞ্চল্যকর দাবি বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নিতিন গডকড়ীর। বিজেপির অন্যতম জনপ্রিয় মুখ তিনি।

সাংসদ হিসাবে তো বটেই, কেন্দ্রীয়মন্ত্রী হিসাবে নিতিন গডকড়ীর (Nitin Gadkari) কাজ সবসময় প্রশংসা পেয়েছে। শুধু তাই নয়, আরএসএসের অন্যতম সক্রিয় নেতা।

Nitin gadkari

নরেন্দ্র মোদীর পর প্রধানমন্ত্রী পদে অন্যতম দাবিদার। তাঁকে প্রধানমন্ত্রী পদের জন্য প্রস্তাব। যদিও তা কোনও ভাবেই ভেবে দেখেননি। সম্পূর্ণটাই এড়িয়েই গিয়েছেন কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী (Nitin Gadkari)। সম্প্রতি এক সাক্ষাৎকার গিয়ে কার্যত এই তথ্য সামনে আনেন বর্ষীয়ান এই রাজনীতিবিদ।

এই প্রসঙ্গে তিনি আরও বলেন, কারোর নাম এই বিষয়ে নিতে চাই না।। তবে বিরোধী দলের এক নেতা এই প্রস্তাব আমাকে দিয়েছিল। কিন্তু প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন কোনকালেই ছিল না। ফলে কেন ই বা সেই প্রস্তাব গ্রহণ করব? স্পষ্ট জানান কেন্দ্রীয়মন্ত্রী। ফলে বিরোধী দলের ওই নেতার প্রস্তাব সঙ্গে সঙ্গে খারিজ করে দেন তিনি।

এমনকি প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন যে কোনও কালে ছিল না তাও স্পষ্ট করে ওই নেতাকে নিতিন গডকরি জানিয়ে দেন বলে জানান (Nitin Gadkari)। তাঁর কথায়, সংগঠনের প্রতি একটা দায়বদ্ধতা আছে। আর সেজন্য এক জন অনুগত সৈনিক হিসাবেই কাজ করে যেত চান বলে জানান আরআরএসের অন্যতম এই নেতা। শুধু তাই নয়, সংগঠনের প্রতি নিজের দায়বদ্ধতা কোনও পদের জন্যে সমঝোতা করা যায় না বলেও সাক্ষাৎকারে জানান।

যা খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন আধিকারিকরা। এদিন একাধিক ইস্যুতে কথা বলেন নিতিনবাবু (Nitin Gadkari)। তাঁর কথায়, একটা নৈতিকতা থাকা প্রয়োজন। এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে সিপিআই নেতা প্রয়াত এবি বর্ধনের কথা তুলে ধরেন। জানান, আরএসএসের তীব্র বিরোধী ছিলেন। আর সেটার মধ্যেও একটা সততা ছিল। আর সেটাই জন্যেই তাঁকে সম্মান করতেন অনেকেই। এখনকার রাজনীতিবিদদের প্রসঙ্গও তুলে ধরেন।

এই প্রসঙ্গে যদিও বিরোধী দলের তরফে কারোর বক্তব্য পাওয়া যায়নি। এমনকি বিজেপির তরফেও কেউ কোনও মন্তব্য করেননি। তবে দল এবং সংগঠনের প্রতি দায়বদ্ধতা নজর কেড়েছে (Nitin Gadkari)।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+